বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ | Thursday, July 16, 2026
Homeঅস্ট্রেলিয়াআন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলো সিডনির ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলো সিডনির ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল

সিডনির ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল আজ ২১ ফেব্রুয়ারী (সোমবার) দুপুর ১ টায় তাদের সবুজ চত্বরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে।কাউন্সিলের মেয়র জর্জ গ্রেইসস অস্ট্রেলিয়া ও বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের কর্মসূচীর উদ্বোধনের পর ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরী ও ইব্রাহিম খলিল মাসুদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় অংশ নেন।আলোচনায় আরও অংশ নেন কায়সার আহমেদ, ড: রফিকুল ইসলাম, আজম সরদার প্রমূখ।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে ভাষা সৈনিকদের আত্মত্যাগকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা সংরক্ষণ দিবস’ হিসেবে ঘোষনা করে এবং প্রতিবছর ২১ শে ফেব্রুয়ারিতে এ দিবস পালন করার সিদ্ধান্ত নেয়া হয়।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস