গত ৭ ই নভেম্বর ২০২৬ একাডেমী, তার বিশাল সদস্য পরিবার সহ সিডনির জাতি ধর্ম নির্বিশেষে সব প্রগতিশীল বাঙালিদের অংশগ্রহনে সিডনির ল্যাকেম্বার ইউনাইটিং চার্চে এক বর্নিল দীপাবলি উৎসব ও শ্যামা পূজার আয়োজন করে। একাডেমির কর্ণধার মৌসুমী সাহা জানালেন তাঁরা সিডনির শুদ্ধ ধারার সবাইকে নিয়ে দীর্ঘ ২০ বছরের অধিককাল ধরে প্রতি বছর বিভিন্ন আয়োজন করে আসছে।
হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলি অনুষ্ঠান। কার্তিক মাসের অমবস্যা তিথিতে শ্যামা বা কালী পূজা ও দীপাবলি অনুষ্ঠিত হয়ে থাকে। দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামা বা কালীর। শ্যামা দেবী শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতীক।
এবারের অনুষ্ঠানের মূলভাব: “আলোর আগমন ঘটুক” (Let There Be Light)
আলো, ভালোবাসা, ঐক্য এবং সাংস্কৃতিক সম্প্রীতির আবহে আমাদের কমিউনিটিকে একত্রিত করার লক্ষ্যেই এ আয়োজন জানিয়েছেন আয়োজকবৃন্দ।
এঅনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ছ‘টায়। অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা, ব্যবস্থাপনায় ছিলেন রাজেশ ও মৌসুমী সাহা। এবারের পূজায় মৌসুমীর সাথে পূজার ব্যবস্থাপনায় যোগ হয়েছে তাঁদের পুত্র রাকেশ ও পুত্রবধূ কনা সাহা। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন রাজেশ ও রাকেশ সাহা। পূজা পরিচালনা করেন সিডনির বিগ বি, পুরোহিত শ্রী বাসব রায়। পূজা উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়। অননুষ্ঠানটি গ্রন্থনা, পরিচালনা ও সন্চালনায় ছিলেন সংগঠনের উপদেষ্টা ড. রতন কুন্ডু। এবারের পূজোয় সংগীত পরিবেশন করেন মধুমিতা সাহা, ইন্দ্রাণী সরকার ও অনুলেখা পন্ডিত। সংগীত পরিবেশন করেন অনুষ্ঠানের মুল আকর্ষণ কোলকাতা থেকে আগত বলিউড সিংগার সৌমেন্দ্র লাহিরি। বিশেষ পর্বে সংগীত পরিবেশন করেন পূর্ণতা কুন্ডু ও তার ব্যান্ড দল। এ দলের অন্যান্য সদস্যরা হলেন সৌরভ, প্রমিত ও অভিমন্যু। তারা পরপর ৬ টি একক ও দলীয় সংগীত পরিবেশন করেন। শ্যামা মাকে নিয়ে কবিতা আবৃত্তি করেন নূসরাত জাহান স্মৃতি। নৃত্যান্জলী একাডেমির শিশু শিল্পী শ্রী, ঐশ্বর্য্য ও লিয়ানা ভক্তিনৃত্য পরিবেশন করে। ছোটদের গ্রুপে আরও একটি ভক্তি নৃত্য পরিবেশন করে আমাদের ছোট্ট সোনামনি সৃজানা ও কার্ণিকা। মুলপর্বে বড় গ্রুপের নৃত্য পরিবেশন করা হয়। এতে অংশগ্রহন করেন মৌসুমী সাহা, কনা সাহা ও শিল্পী গমেজ।
অনুস্ঠানে জাতি ধর্ম ও বর্ণ নির্বিশেষে সিডনির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, নারী উদ্যোক্তা, কাউন্সিলর, একাডেমিক ও সাংবাদিক মিলিয়ে কয়েকশো’ লোকের সমাগম হয়েছিলো এ শ্যামা পূজায়। প্রতিবছরের মত এবারে অনুষ্ঠিত হয়েছে পুষ্পান্জলী প্রদান, প্রদীপ প্রজ্জালন ও সন্ধ্যারতি।
পুরোহিত বাসব রায়ের মন্ত্রের জলদগম্ভীর উচ্চারণে দেবীর আবাহন, প্রাণ প্রতিষ্ঠা, পূজার্ঘ নিবেদন, হোমাগ্নি, যজ্ঞ, পুষ্পান্জলি ও প্রনাম মন্ত্র পাঠ সহ অন্যান্য ধর্মীয় আচার সম্পন্ন করেন। ধুপ, দ্বীপ, নৈবেদ্য, ঢাকের বাদ্য, খোল, করতাল, কাসর ঘন্টা, শঙ্খনাদ ও হুলুধ্বনির মাধ্যমে পূজোয় একটি অপার্থিব আবহ তৈরী করেছিলো। পূজোর নারু মোয়া সন্দেশ, লুচি, পুরি, মাধুপুরী প্রসাদ, বিভিন্ন প্রকার ফলাহার সহ সকল প্রসাদে ছিল অমৃতের স্বাদ। নৈশভোজে বাংলার ঐতিহ্যবাহী ভাত,লুচি,ডাল, সবজি, সয়াবিন, চাটনি, রসগোল্লা সহ হরেক ব্যন্জন দিয়ে সবাইকে আপ্যায়ন করা হয়।
সবশেষে মধ্যরাতে মৌসুমী ও রাজেশ সাহা আগত অতিথিদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও এরকম আয়োজনের মাধ্যমে সিডনির শুদ্ধধারার সবার সাথে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।






