বাংলাদেশ উইমেন্স ফোরাম অব অস্ট্রেলিয়া, সিডনিতে একটি নবগঠিত নারী সংগঠন। তিনজন নারী উদ্যোক্তা মিলে ২০২৫ সালে এই সংগঠনটির রূপরেখা প্রনয়ন করেন। এই তিনজন নারী উদ্যোক্তা হলেন সাথী খান, বিলকিস জাহান ও নিলুফা ইয়াসমিন। তাদের সার্বিক সহযোগিতা প্রদান করেন সুমি আজাদ, শিমু আক্তার ও লুবনা ইয়াসমিন সুইটি। বিগত সময়ে এ সংগঠনটি ঘরোয়া পরিবেশে, পিঠা উৎসব, মিলন মেলা, মতবিনিময় সভা আয়োজন করলেও এবার এই প্রথম হল ভাড়া করে কমিউনিটির একটি বড় অংশকে সম্পৃক্ত করে বসন্ত উৎসবের আয়োজন করে।
গত ১লা নভেম্বর ২০২৬ সালে সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে এ আয়োজনে স্থানীয় নারী, তাঁদের পরিবার, কমিউনিটি নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন এই সংগঠনের উত্তরোত্তর উন্নতি ও স্থায়িত্ব কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিডনির বটবৃক্ষ খ্যাত কমিউনিটি সংগঠক গামা আব্দুল কাদির, বিগত চার দশকের কমিউনিটি নেতা ও সমাজকর্মী ও বিশিষ্ট আইনজীবী ড. সিরাজুল হক। কমিউনিটির পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন ড. রতন কুন্ডু, সাংবাদিক নাইম আবদুল্লাহ, গাওসুল আলম শাহজাদা, আলমগীর ইসলাম বাবু, আবদুল খান রতন, ডাঃ এমরান এইচ সরকার, শফিকুল ইসলাম, শফিক শেখ, কবির হোসেন প্রমুখ।
সাংস্কৃতিক পর্বের বিশেষ আয়োজনটি পরিচালনা ও উপস্থাপনা করেন বাসভূমির কর্ণধার, লেখক, কলামিস্ট ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আকিদুল ইসলাম। অনুষ্ঠানটির শেষাংশ উপস্থাপনা করেন আরেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. রতন কুন্ডু। এতে একক সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ উইমেন্স ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য নিলুফা ইয়াসমিন, মারিয়া মুন, এমদাদুল হক তুহিন, আরিফ খান ও রোকসানা নাজনীন। দ্বৈত সংগীত পরিবেশন করেন নিলুফা ইয়াসমিন ও এমদাদুল হক তুহিন।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন সিডনির বিশিষ্ট নৃত্যশিল্পী ফারিয়া আনজুম। দ্বৈত নৃত্য পরিবেশন করেন এ প্রজন্মের তাসমিয়া ও ওহি।
কবিতা আবৃত্তি করেন রতন কুন্ডু ও শাহীন শাহদাৎ।
এবারের আয়োজনে বিশেষত্ব ছিলো আগত অতিথিদের মধ্য থেকে যুগল নৃত্য প্রতিযোগিতা। এতে অংশগ্রহণকারী যুগলরা বাংলা ঝুম গানের সাথে ধুম যুগল নৃত্য পরিবেশন করে দর্শক শ্রোতাদের আন্দোলিত করে তোলেন। এই প্রতিযোগিতায় গামা কাদির-রোখশানা নাজনীন,
মেহেদী হাসান- সুলতানা সুফিয়া মিতু ও
ফারিয়া আনজুম-শাহীন শাহদৎ জুটি পুরস্কার লাভ করেন। তাদেরকে পুরস্কার তুলে দেন ড. সিরাজুল হক, ড. রতন কুন্ডু, ডাঃ এমরান এইচ সরকার, আব্দুল খান রতন, সাথী খান, বিলকিস জাহান ও নিলুফা ইয়াসমিন। আগত অতিথিদের মধ্যাহ্ণভোজে আপ্যায়ন করা হয়। অনুষ্ঠান শেষে আয়োজকদের মধ্যে বিলকিস জাহান ও নিলুফা ইয়াসমিন সবাইকে ধন্যবাদ জানান ও ফোরামের পরবর্তী আয়োজনে এভাবেই সাহায্য সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।




