সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | Monday, October 12, 2026
Homeপ্রচ্ছদচূড়ান্ত সদস্যর তালিকা প্রকাশ করল অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

চূড়ান্ত সদস্যর তালিকা প্রকাশ করল অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

প্রবাসী লেখক, সাংবাদিক ও একাডেমিকদের বৃহত্তম ফেডারেল সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এবিজেএ)-এর আসন্ন নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত সদস্য তালিকা প্রকাশ করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সদস্যপদের আবেদন যাচাই-বাছাই শেষে ফাইন্যান্সিয়াল ও নন-ফাইন্যান্সিয়াল সদস্যদের তালিকা প্রকাশ করেছে সংগঠনটি।

এবিজেএর সদস্য বাছাই কমিটি আবেদনকারীদের পেশাগত পরিচয়, প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনপত্রের তথ্য এবং সংগঠনের নির্ধারিত নীতিমালা অনুসরণ করে আবেদনগুলো পর্যালোচনা করে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, যাচাই-বাছাই প্রক্রিয়ায় নিয়ম, স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

বাছাই প্রক্রিয়ায় কিছু আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যের ঘাটতি পাওয়া যায়। কয়েকজন আবেদনকারী তাদের কর্মরত গণমাধ্যম প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি। কিছু আবেদনে প্রস্তাবক ও সমর্থকের নাম বা স্বাক্ষর অনুপস্থিত ছিল। আবার কয়েকটি আবেদনে প্রয়োজনীয় তথ্য অসম্পূর্ণ থাকায় নির্ধারিত শর্ত পূরণ হয়নি। এসব কারণে সংশ্লিষ্ট আবেদনগুলো সদস্যপদের জন্য গ্রহণযোগ্য হয়নি বলে বাছাই কমিটি জানিয়েছে।
চূড়ান্ত সদস্যর তালিকা প্রকাশ করল অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন
অনলাইনে প্রেমের ফাঁদে সর্বনাশ, ব্রিটেনে নতুন বাংলাদেশিদের আইনি ঝুঁকি

ফাইন্যান্সিয়াল ও নন-ফাইন্যান্সিয়াল সদস্যরা হলেন- মোহাম্মাদ আবদুল মতিন, ফয়সাল আহমেদ, ড. রতন কুণ্ডু, মোহাম্মদ রেজাউল হক, আকিদুল ইসলাম, আতিকুর রহমান, দিলারা জাহান, মোহাম্মাদ জিয়াউল কবির জিহন ও হাজী মো. দেলোয়ার হোসেন।
চূড়ান্ত সদস্যর তালিকা প্রকাশ করল অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন
নিউইয়র্কে লিটনের ব্যতিক্রমী উদ্যোগ

এ ছাড়াও আছেন প্রফেসর ড. ওয়ালি উল ইসলাম, প্রফেসর ড. মোহাম্মাদ মিজানুর রহমান, ড. সুলতান মাহমুদ, ড. এমডি মোল্লা হক, আজাদ আলম, মো. শাহরিয়ার রউফ, বেলাল হোসেন ঢালী, এ এইচ এম মাসুম বিল্লাহ ও হায়াত মাহমুদ।

আরও রয়েছেন- আতাউর রহমান, মোস্তাফিজুর তালুকদার রহমান মঞ্জু, এস এম দিদার হোসেন, সুলাইমান আশরাফি দেওয়ান, শ্রাবন্তী কাজী, মুনা মোস্তফা, সৈয়দা ইশরাত ফেরদৌসী, হোসনে আরা তালুকদার, জুহি সেন তুলি, মোমেনা সরকার বিউটি, সুহৃদ সোহান হক, সঞ্জয় চক্রবর্তী তাবু, এহতেশামুল মুজিব মৃদুল, আত্তাবুর রহমান, ফয়সাল আজাদ, ড. এমডি আরিফ হোসেন, এমডি শরীফুল ইসলাম স্বপন, আবু সালেহ হাসিফ, মো. কামরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, বুলেট তালুকদার শাতাদাল, নূর হাসান (আকাশ কামরুল), মো. রেজাউল করিম ও শামসুল আরেফিন রিয়াদ।

এ ছাড়াও রয়েছেন- তাজবীর হাসান (অর্ক হাসান), আশরাফ চৌধুরী বাপ্পী, আসিফ ইকবাল, পল সি মধু, মোহাম্মদ হুমায়ুন কবির রোজ, এমডি আবুল বাশার রিপন, মোহাম্মাদ বিল্লাল হোসেন, কে এম ধ্রুব, মো. গালিব ইবনে রিয়াজ, মোহাম্মদ জসিম উদ্দিন, আলমগীর হোসেন রুহেল, মোহাম্মাদ খলিলুর রহমান এবং প্রদীপ কুমার শীল।

এবিজেএর নির্বাচন আগামী রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় সিডনির রেড রোজ ফাংশন সেন্টারে অনুষ্ঠিত হবে। শুধু ফাইন্যান্সিয়াল সদস্যরাই ভোটাধিকার প্রয়োগ করতে এবং প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৫ অক্টোবর।

প্রবাসে বাংলা সাংবাদিকতা, লেখালেখি ও পেশাজীবীদের মধ্যে ঐক্য এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে দীর্ঘ ১২ বছর ধরে কাজ করছে এবিজেএ। এবারের নির্বাচনকে সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণের পাশাপাশি পেশাগত সংহতি আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হলে সংগঠনের আগামী দিনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস