শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ | Friday, November 20, 2026
Homeঅস্ট্রেলিয়াসিডনিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

সিডনিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

সিডনি প্রতিদিন ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনিতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া (BAUAAA)-এর বার্ষিক ক্রীড়া উৎসব ২০২৬।

১৫ নভেম্বর (রবিবার) সিডনির ম্যাককুয়ারি ফিল্ড ফিটনেস অ্যান্ড স্পোর্টস সেন্টারে আয়োজিত এ উৎসবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, তাঁদের পরিবার-পরিজন এবং শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় এক প্রাণবন্ত মিলনমেলার।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব পরিচালনা করেন সংগঠনের ক্রীড়া সম্পাদক ড. রেজাউল বারী ও সহকারী ক্রীড়া সম্পাদক ড. আবদুল মুক্তাদির হিমু। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. আবদুল মোতালেব এবং পবিত্র গীতা পাঠ করেন ড. রতন কুণ্ডু।

এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. মো. আবুল কালাম আজাদ, আবুল সরকার, আবদুল জলিল ও শামসুজ্জামান দুলাল। বক্তারা প্রবাসে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। পরে সংগঠনের সভাপতি আবদুল ওয়ারেস বাবুল আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।

দিনব্যাপী আয়োজনে পুরুষ ও নারীদের ব্যাডমিন্টন, পুরুষদের বেলুন দৌড় ও তাস খেলা, নারীদের বালিশ বদল প্রতিযোগিতা এবং শিশু-কিশোরদের জন্য বিভিন্ন আনন্দদায়ক খেলাধুলার ব্যবস্থা ছিল। প্রতিটি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

বিভিন্ন ইভেন্ট পরিচালনায় দায়িত্ব পালন করেন ড. রেজাউল বারী, ড. আবদুল মুক্তাদির হিমু, ড. নাজিম উদ্দিন, ড. নার্গিস বানু, মেহেরুন সুলতানা, সাবিনা ইয়াসমিন, মাহমুদা আক্তার লিপু ও ড. রঞ্জনা সরকার ছাবি। স্ন্যাকস ও বিনোদন ব্যবস্থাপনায় ছিলেন উম্মা রাবেয়া জান্নাতুল ফেরদৌস। খাবার বিতরণ ও অতিথি ব্যবস্থাপনায় সহযোগিতা করেন সত্য সাহা, ড. মাখদুম আশরাফী ও মোহাম্মদ আলী রনজু।

অনুষ্ঠানের আলোকচিত্র ও মিডিয়া ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন সংগঠনের মিডিয়া ও যোগাযোগ সম্পাদক মঈনুল হাসান সুমন। এ কাজে সহযোগিতা করেন রেহনুমা উম্মেহানি মনি ও ড. রেবেকা ফ্যান্সি।

ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি দিনব্যাপী এ আয়োজনে ছিল হাসি, আনন্দ, পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বের উষ্ণ পরিবেশ। বিশেষ করে শিশু-কিশোরদের অংশগ্রহণ উৎসবকে ভিন্ন মাত্রা দেয়। প্রবাসের ব্যস্ত জীবনে এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়জীবনের স্মৃতিকে নতুন করে জাগিয়ে তোলার পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের মধ্যে সামাজিক ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের সমাপনীতে সংগঠনের সভাপতি আবদুল ওয়ারেস বাবুল ও সাধারণ সম্পাদক ড. মো. আবুল কালাম আজাদ অংশগ্রহণকারী সদস্য, অতিথি, স্বেচ্ছাসেবক, ইভেন্ট পরিচালনাকারী এবং সহযোগীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আয়োজকরা জানান, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস