বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ | Thursday, July 16, 2026
Homeঅস্ট্রেলিয়াআন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্যানবেরায় ভাষা প্রেমীদের পদযাত্রা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্যানবেরায় ভাষা প্রেমীদের পদযাত্রা

ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইনক আয়োজিত (LANGUAGE WALK) ভাষার পদযাত্রায় গতকাল ২০ ফেব্রুয়ারি (রবিবার) অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় ৩৫০ জনেরও বেশি ভাষা প্রেমীরা তাদের মাতৃভাষার জন্য রঙিন পোশাকে হাঁটার পাশাপাশি নাচ ও গান গেয়ে কিংস অ্যাভ ব্রিজ অতিক্রম করে।

ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইনক এর সভাপতি জিয়াউল হক বাবলু জানান, ২০১৪ সাল থেকে প্রতি বছর ক্যানবেরাতে ভাষার পদযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে। ২০২১ সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের থিম “বহুভাষিক শিক্ষার জন্য প্রযুক্তির ব্যবহার: চ্যালেঞ্জ এবং সুযোগ” ইউনেস্কোর এই বার্তাটির ব্যাখ্যা দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ সুফিউর রহমান তার বক্তৃতায় এই বছরের পদযাত্রায় বৈচিত্র্য উৎসাহব্যঞ্জক উল্লেখ করে তিনি বাংলাদেশের আধুনিক ইতিহাসে মাতৃভাষা দিবসের উৎপত্তি ব্যাখ্যা করেন। অস্ট্রেলিয়ার বহুসংস্কৃতি বিষয়ক মন্ত্রী তারা চেইনী অনুমান করে বলেন, ক্যানবেরায় বসবাসরত অন্ততঃ এক চতুর্থাংশ বাসিন্দা বাড়িতে ইংরেজি ছাড়া অন্য ভাষায় কথা বলেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস