বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ | Thursday, July 16, 2026
Homeঅস্ট্রেলিয়াসিডনিতে “মাচা” নিবেদিত সংগীত সন্ধ্যা আগামী ৫ মার্চ

সিডনিতে “মাচা” নিবেদিত সংগীত সন্ধ্যা আগামী ৫ মার্চ

সিডনির জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত দল “মাচা” আগামী ৫ মার্চ (শনিবার) সন্ধ্যা সাড়ে ৭ টায় ২এ ব্রাঙ্কার রোড, চুলোরাস্থ লিবার্টি হিল ক্রিস্টিয়ান সেন্টারে একটি সংগীতানুষ্ঠানের আয়োজন করছে। এই সন্ধ্যায় মাচা ব্যান্ডের সাথে অস্ট্রেলিয়ার মাটিতে বেড়ে ওঠা বাংলাদেশী একদল তরুণ প্রতিভাবান প্রজন্ম সঙ্গীত পরিবেশন করবে।

সংগীতানুষ্ঠানটিতে অংশ নিয়ে মাচা ব্যান্ড সঙ্গীত দল ও তরুন প্রজন্মকে উৎসাহিত করার জন্য ব্যান্ড দলের পক্ষে এহসান আহমেদ আন্তরিকভাবে কমিউনিটির সবাইকে পরিবার ও বন্ধু বান্ধব সহ আমন্ত্রণ জানিয়েছেন। তিনি আরও জানান, শিশু বিনোদন কেন্দ্রে ম্যাজিক শো, ফেইস পেইন্টিং, বেলুন, খেলনা সহ শিশুদের আকর্ষণীও বিভিন্ন ক্রিয়াকলাপের পাশাপাশি মাগরিব এবং এশার নামাজের ব্যবস্থা থাকবে।

প্রতি টিকিটের মূল্য ২০ ডলার। শিশু বিনোদন কেন্দ্রে টিকেট ৫ ডলার* (* সন্ধ্যা ৬টা থেকে শুরু, প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত, এবং শিশু প্রতি সর্বাধিক একজন অভিভাবক প্রযোজ্য)। অনলাইন টিকেটের জন্য ক্লিক করা যাবেঃ www.trybooking.com/BSOBY

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস