বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ | Thursday, July 16, 2026
Homeঅস্ট্রেলিয়াসিডনিতে প্রবাসীদের স্পষ্ট বার্তা: নিরপেক্ষ জাতীয় নির্বাচন এখন সময়ের দাবি

সিডনিতে প্রবাসীদের স্পষ্ট বার্তা: নিরপেক্ষ জাতীয় নির্বাচন এখন সময়ের দাবি

মোহাম্মাদ আবদুল মতিন: বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের ভাবনা, প্রত্যাশা ও দায়িত্ববোধ নিয়ে সিডনিতে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা। গতকাল ২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার সন্ধ্যায় সিডনির লাকেম্বাস্থ একটি ফাংশন সেন্টারে এই ‘নির্বাচনী আড্ডা’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে ‘প্রবাসী ভাবনা’ নামে একটি সামাজিক ও নাগরিক উদ্যোগ।

অনুষ্ঠানটি সমন্বয় করেন সোহেল মাহমুদ। এতে প্রবাসী কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন এবং বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার ও নির্বাচনী বিশ্বাসযোগ্যতা নিয়ে তাঁদের মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন; ড. হুমায়ের চৌধুরী রানা, ড. নার্গিস বানু, ফারুক খান, জাকির আলম লেনিন, মোসলেহউদ্দিন হাওলাদার আরিফ, মোহাম্মাদ আবদুল মতিন, প্রকৌশলী আবদুস শুকুর খান, প্রকৌশলী মাহিউর রহমান মুন্না, প্রকৌশলী শাজেদুর রহমান প্রধান, মোস্তাফিজুর রহমান ও আবু সাঈদ। বক্তারা বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকা

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস