বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ | Thursday, July 16, 2026
Homeঅস্ট্রেলিয়াবিডিহাব সিডনি আয়োজিত ক্যারাম টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন অনুষ্ঠিত

বিডিহাব সিডনি আয়োজিত ক্যারাম টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন অনুষ্ঠিত

গত ২৭ ফেব্রুয়ারি (রবিবার) সন্ধ্যায় বিডিহাব সিডনি তাদের মিন্টুস্থ হল রুমে ক্যারাম টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণীর আয়োজন করে। এই টুর্নামেন্টে একক ও দ্বৈত ৮ টি গ্রুপের মধ্যে দুইটি বিভাগে ১০০ টিরও বেশি খেলায় প্রতিযোগীরা অংশ নেয়।

অনুষ্ঠানে ম্যাককুয়ারি ফিল্ডসের রাজ্য সাংসদ অনুলক চ্যান্টিভং, ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের লেবার পার্টির নেতা কাউন্সিলর ডার্সি লন্ড, কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, লিঙ্কার্স গ্রুপের প্রধান নির্বাহী মাহমুদ হোসেন সহ ক্রীয়া অনুরাগী, ব্যবসায়ী সাংবাদিক ও কমিউনিটির নেতৃবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

শাখাওয়াত হোসেনের উপস্থাপনায় বিডিহাব সিডনির সভাপতি আবুল সরকার ও সাধারন সম্পাদক আব্দুল খান রতন তাদের সংক্ষিপ্ত বক্তৃতায় বিডিহাব সিডনির সাথে থাকার জন্য কমিউনিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তারা আগামী ১ মে (রবিবার) সকাল ১১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মিন্টু ইনডোর স্পোর্টস সেন্টারে আয়োজিত চাঁদ মেলায় অংশগ্রহনের জন্য সবাইকে বিনীত আমন্ত্রন জানান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিডিহাব সিডনির প্রতিষ্ঠাতা সদস্য নজরুল ইসলাম সাচ্ছু, মোহাম্মদ নিরব, শফিক শেখ, ফয়সাল আজাদ, মোহাম্মদ টিপু, সাজ্জাদ সিদ্দিক, শাখাওয়াত হোসেন, সৈয়দ মিঠু ও মোঃ শফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের স্পন্সর ছিল লিঙ্কার্স গ্রুপ ও পিআরডি ন্যাশন ওয়াইড। আলোক চিত্রী রাসেল ইসলাম। রাতের খাবার পরিবেশনের পর অনুষ্ঠানে শাহানা চৌধুরী, রকি ও মোক্তার হোসেন গান পরিবেশন করেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস