শনিবার, ১৩ জুন, ২০২৬ | Saturday, June 13, 2026
Homeঅস্ট্রেলিয়াক‍্যানবেরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উদযাপন

ক‍্যানবেরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উদযাপন

ক‍্যানবেরা:

গত ২৩শে ফেব্রুয়ারী রোববার ক্যানবেরাতে বেশ উৎসবমূখর পরিবেশে উৎযাপন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ক্যানবেরার International Mother Language Movement নামক এক সংঘঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে এক বর্ণিল হাঁটার আয়োজন করে। এতে স্থানীয় বিভিন্ন ভাষাভাষী লোকজন বিভিন্ন ভাষার ব‍্যনারী ও প্ল্যাকার্ড নিয়ে এবং সবাই একই রঙের টি শার্ট পরে এ হাঁটায় অংশ নেয়।

হাঁটার উদ্ভোধন করেন স্থানীয় আদিবাসী নেতা। উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার এবং চার্চ দা’এফেয়ার্স ডঃ দেওয়ান মোঃ শাহরিয়ার ফিরোজ, স্থ‍্যানীয় এম পি ও কমিউনিটি নেতৃবৃন্দ।
International Mother Language Movement – এর সভাপতি ড: জামীর হোসাইন ক্যানবেরার ১২তম বার্ষিক মাতৃভাষা পথযাত্রায় (Language Walk) এ যোগদান করার জন্য সবাইকে ধন্যবাদ জানান । উনি সবাইকে বলেন আসুন আমরা সবাই মিলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে সমবেত কন্ঠে গর্বের সাথে উচ্চকণ্ঠে বলি: ‘আমাদের ভাষা, আমাদের গর্ব’।
উল্লেখ্য এ পথযাত্রা চলাকালীন সময়ে ন্যাশনাল ক‍্যারিলিউন থেকে বিভিন্ন মাতৃভাষা বিষয়ক সংগীতের মিউজিক প্লে করা হয়।

International Mother Language Movement কমিটি ম‍্যাম্বার ও ফাউন্ডার প্রেসিডেন্ট জিয়াউল বাবলু জানান যে উনারা ২০১৪ থেকে এ প্রোগ্রাম করে আসছেন যাতে ২০ থেকে ৩০ টা ভাষার লোকজন অংশগ্রহণ করে থাকেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস