গত ১১ই নভেম্বর ২০২৩ একাডেমী, তার বিশাল সদস্য পরিবার সহ সিডনির জাতি ধর্ম নির্বিশেষে সব প্রগতিশীল বাঙালিদের অংশগ্রহনে সিডনির ১০৮ ল্যাকেম্বা স্ট্রীটে রাজেশ ও মৌসুমী সাহার বাসভবনে এক বর্নিল শ্যামা পূজার আয়োজন করে। একাডেমির কর্ণধার মৌসুমী সাহা জানালেন তাঁরা সিডনির শুদ্ধ ধারার সবাইকে নিয়ে দীর্ঘ দেরযুগেরও অধিককাল ধরে বিভিন্ন আয়োজন করে আসছে।
অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা, ব্যবস্থাপনায় ছিলেন রাজেশ ও মৌসুমী সাহা। পূজা পরিচালনা করেন পুরোহিত বাসব রায়। পূজা উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়। অননুষ্ঠানটি গ্নন্থনা, পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন ড. রতন কুন্ডু।এবারের পূজোয় শুধুমাত্র শ্যামা, রামপ্রসাদী, কাজী নজরুল, রবীন্দ্র, ডি এল রায় ও অতুল প্রাসাদের শ্যামা সংগীত পরিবেশিত হয়।
মৌসুমী ও রাজেশ সাহা আগত অতিথিদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও এরকম আয়োজনের মাধ্যমে সিডনির শুদ্ধধারার সবার সাথে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

