গত ১২ই এপ্রিল ২০২৫ নৃত্যান্জলী ডান্স একাডেমি সিডনির ল্যাকেম্বা ইউনাইটিং চার্চে আগাম বাংলা নববর্ষ ও বর্ষবরণের আয়োজন করেছিলো। সিডনির জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এটিতে অংশগ্রহণ করে একটি মিলন মেলার রূপ দিয়েছিলো। নৃতান্জলী ডান্স একাডেমির প্রান পুরুষ রাজেশ সাহা ও কর্ণধার মৌসুমী সাহা এ আয়োজনটি করেছিলো।
অনুষ্ঠানটির মুল পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন ড. রতন কুন্ডু। সন্চালনায় ছিলেন শুভ্রা সাহা, ঝুটন আচার্য ও রতন কুন্ডু।
দুপর ১.৩০ মিনিটে মঙ্গল শোভাযাত্রা দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। মংগল শোভাযাত্রা ল্যাকেম্বার কয়েকটি স্ট্রীট প্রদক্ষিণ করে ইউনাইটিং চার্চে সমাপ্ত হয়। এ সময় অংশগ্রহণকারীরা বর্ষবরণ ও দেশের গান পরিবেশন করে র্যালী করেন। এতে অংশগ্রহণ করেন অংশগ্রহনেঃ অনুলেখা পন্ডিত, শ্যামলী দেবরায়, মৌসুমী সানা, মধুমিতা সাহা, নমিতা চৌধুরী, সুপ্তা ভৌমিক, মৌসুমী সাহা, দেবী সাহা, সুচিত্রা কুন্ডু, প্রিয়াস পাল, পূর্ণতা কুন্ডু, অনিতা পাল, ঝুটন আচার্য, রাজেশ সাহা, ও অন্যন্য শিল্পীবৃন্দ।
সমবেত সংগীত এসো হে বৈশাখ এসো এসো, ধনধান্য পুষ্পে ভরা ও মাঝি নাও ছাইরা দে পরিবেশন করেন নৃত্যান্জলী, আবাহনী ও অন্যান্য সংগঠনের শিল্পীবৃন্দ।
একক সংগীত পরিবেশন করেন রাণা, অনুলেখা পন্ডিত, শ্যামলী দেবরায়, মৌসুমী সানা, মধুমিতা সাহা, সুপ্তা ভৌমিক, শিশু শিল্পী কৃধা সাহা, নন্দিনী ভট্টাচার্য, নিলুফা ইয়াসমীন, অনিতা পাল, গোপা ঘোষ, পাপিয়া দত্ত ও অভিষেক। আবৃত্তি করেছেন পলি ফরহাদ, নমিতা চৌধুরী, নূসরাত জাহান স্মৃতি ও রতন কুন্ডু।
“পহেলা সবার থাক, আসে পহেলা বৈশাখ” গানের সাথে গ্রুপ নৃত্য পরিবেশন করে নৃত্যান্জলী ডান্স একাডেমি মৌসুমী সাহা, মৌসুমী সানা, সুপ্তা ভৌমিক ও অন্যান্য শিল্পীবৃন্দ। অচেনা বৈশাখ গানের সাথে নাচ করে তৃষা সরকার, আরাধ্যা দেব ও রিয়ানা সানা। কলকল ছলছল গানের সাথে নাচ পরিবেশন করে লিয়ানা ও নোহা। আয় বৃষ্টি ঝেপে গানের সাথে নাচ পরিবেশন করে অপরাজিতা, আরাধ্যা, লিয়ানা ও নোহা। বলি ও ননদী গানের সাথে নাচ পরিবেশন করে শুদ্ধ স্বরলিপি ও আদিত্য দেব।
অচেনা বৈশাখে গানের সাথে একটি অনবদ্য নাচ পরিবেশন করে প্রিয়াঙ্কা সাহা। অনুষ্ঠানে যন্ত্রসংগীত ও সাউন্ড সিস্টেমে সহযোগিতা করেন দেবাশীষ ও রাজেশ সাহা।
স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ, সরকারি প্রতিনিধি ও শুভানুধ্যায়ীদের নিয়ে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন অস্ট্রেলিয়া আওয়ামীলীগের সভাপতি ড. সিরাজুল হক, অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল মতিন, কাউন্সিলর মাসুদ খলিল, কাউন্সিলর মাসুদ চৌধুরী, অস্ট্রেলিয়া মহিলা আওয়ামী লীগের আহবায়ক বিলকিস জাহান ও কেন্দ্রীয় ও স্থানীয় যুবলীগ নেতা নোমান শামীম। আলোচনা পর্বটি সঞ্চালনা করেন নৃত্যান্জলী ডান্স একাডেমির উপদেষ্টা ড. রতন কুন্ডু।
অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য পিঠা, পুলি, মিষ্টান্ন, ইলিশ ভাজা-পান্তা ইলিশ সহ হরেক প্রকার দেশজ ব্যন্জন দিয়ে মধ্যাহ্নভোজের ব্যবস্থা ছিলো। একটি সার্থক অনুষ্ঠানের জন্য আয়োজকরা আগত সব অতিথি, প্যাট্রন, স্পন্সর ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়ে রাত সাড়ে আটটায় দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

