শুক্রবার, ১৫ মে, ২০২৬ | Friday, May 15, 2026
Homeঅস্ট্রেলিয়াপ্রবাসে বাংলার ঐতিহ্য

প্রবাসে বাংলার ঐতিহ্য

সিডনিতে অনেক পরিশীলিত মানুষ ও সংগঠন আছে যাঁরা মননশীল ও শুদ্ধ সংস্কৃতির পূজারী। সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠের আসর, নাচ, গান কিংবা নাটকের পাশাপাশি চারু ও কারুশিল্প আমাদের দেশজ ও শুদ্ধ সংস্কৃতির প্রধান নিয়ামক। ছেলে-মেয়েদের পছন্দের কাপড় চোপর, অলংকার ও সাজানী সাথে অন্যান্য কারুশিল্প আমাদের সংস্কৃতির অনেকটা জায়গা জুড়ে আছে। “প্রবাসে বাংলার ঐতিহ্য” এই প্রশান্ত পাড়ের দেশ অস্ট্রেলিয়াতে তা ধারণ ও প্রচার করে আসছে অনেকদিন ধরে। আমি ক‍্যানবেরা বাংলাদেশ হাই কমিশনের কিংবা সিডনি কনস‍্যুলেট কর্তৃক আয়োজিত সংস্কৃতি মেলায় তাঁদের অংশগ্রহণ দেখেছি। স্থানীয় ব‍্যক্তিবর্গ তা দেখে ভূয়শী প্রশংসা করেছেন।

সংগঠনের কর্ণধার জয়শ্রী মন্ডল জানালেন যে তারা “এক টুকরো বাংলাদেশ”
নামে বাংলাদেশী পণ্য প্রদর্শনের জন্য একটি আকর্ষণীয় অনুষ্ঠানের আয়োজন করছেন (বিস্তারিত ফ্লায়রে)।
এই আয়োজনে আছে – বিভাবরী, Design by SHAMPZ, Mayurakkhi international, KJ Atelier, Deshio Oitijjo by Sanjida. এটা তাদের যৌথ উদ্যোগ।
গাছের স্টল দিচ্ছেন- তানিয়া ইসলাম, বইয়ের স্টল নিয়ে আসছেন – অনিলা পারভীন ও শাখাওয়াৎ নয়ন। লুবাবা দিচ্ছেন মেহেদীর স্টল।

আরও থাকছে চারটি খাবারের স্টল। তন্মধ‍্যে “ফুচকা ঘর”, “মুখোরোচক”খাবারের স্টল, সোমার “ঘরোয়া মিষ্টি” ও শেফ দম্পতির রান্নাঘর।

এ আয়োজনের লক্ষ্য হল আমাদের প্রিয় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্যের সংগ্রহকে একত্রিত করে সিডনিতে আমাদের সংস্কৃতির একটি অংশে নিয়ে আসা। ঐতিহ্যবাহী কারুশিল্প থেকে শুরু করে আধুনিক নকশা এবং ফিউশন পণ্য পর্যন্ত, তাদের বৈচিত্র্যময় পরিসর বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্য এবং সৃজনশীলতাকে প্রতিফলিত করবে বলে আশাবাদ ব‍্যক্ত করেছেন।

এই অনুষ্ঠানটি কেবল অনন্য পণ্য সরবরাহের জন্য নয়, বরং ব্যবসার মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নকে উৎসাহিত করার জন্যও আয়োজিত। একই সাথে গ্রাহকদের জন্য একটি নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা তৈরি করাও এর আরেকটি উদ্দেশ্য। এই দৃষ্টিভঙ্গি ভাগ করে নেয়ার জন‍্য তথা বাংলাদেশের প্রাণবন্ত সংস্কৃতি এবং উদ্যোক্তা চেতনা উদযাপনের জন‍্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। আপনাদের মুল্যবান সময় থেকে কিছুটা সময় বের করে তাদের এই মহতী আয়োজনে সম্পৃক্ত হয়ে আপনিও দেশজ সংস্কৃতি বিকাশে অবদান রাখতে পারেন। আশাকরি আপনারা সপরিবারে এসে নিজেদের পছন্দের জিনিস কিনে তৃপ্ত হবেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস