বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ | Thursday, July 16, 2026
Homeঅস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া হিন্দু উইমেন্স কাউন্সিলের শোক ও স্মরণ সভা

অস্ট্রেলিয়া হিন্দু উইমেন্স কাউন্সিলের শোক ও স্মরণ সভা

অতি সম্প্রতি চিহ্নিত মৌলবাদী চক্র কর্তৃক ময়মনসিংহে দীপু দাস হত্যাকাণ্ডসহ বাংলাদেশে নির্বিচারে সংখ্যালঘু হত্যা এবং অস্ট্রেলিয়ার বন্ডি বিচে সংঘটিত ইহুদি হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে অস্ট্রেলিয়া হিন্দু উইমেন্স কাউন্সিল গত ১ জানুয়ারি ২০২৬ সিডনির ল্যাকেম্বা স্ট্রিটের ১০৮ নম্বরে অবস্থিত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক শোক ও স্মরণ সভার আয়োজন করে।

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। সংগঠনের উপদেষ্টা ড. রতন কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ শোকসভায় বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারপারসন মৌসুমী সাহা ও চিফ এক্সিকিউটিভ অফিসার মিতা দে। পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সুচিত্রা কুন্ডু, অন্তরা বিশ্বাস, কনা সাহা ও অদিতি দাস।

বক্তারা এই বর্বর, অমানবিক ও অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং নিহতদের আত্মার শান্তি ও তাঁদের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৫ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশের ভালুকায় একটি কারখানার অনুষ্ঠানে ইসলাম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার মিথ্যা অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক সনাতন ধর্মাবলম্বী যুবককে প্রহার ও নির্যাতন করে গাছে ঝুলিয়ে এবং পরবর্তীতে আগুনে দগ্ধ করে নির্মমভাবে হত্যা করা হয়।

এদিকে ২০২৫ সালের ১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বন্ডি বিচে দুইজন ইসলামী জঙ্গির নির্বিচার গুলিবর্ষণে নারী ও শিশুসহ ইহুদি সম্প্রদায়ের ১০ জন সদস্য নিহত হন। শান্তি ও আনন্দের প্রতীক হনুক্কার প্রথম রাতকে লক্ষ্য করে সংঘটিত এই হামলাটি সিডনির ইহুদি সম্প্রদায়ের জন্য গভীর শোক ও আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়।

অস্ট্রেলিয়া হিন্দু উইমেন্স কাউন্সিল এই জাতীয় বর্বর, বর্ণবাদী ও পৈশাচিক নৃশংসতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে সকল ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানায়।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস