বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ | Thursday, July 16, 2026
Homeঅস্ট্রেলিয়াসিডনিতে “জলসা নাইট” – সুর, স্মৃতি ও সংযোগে ভরপুর এক সফল সন্ধ্যার...

সিডনিতে “জলসা নাইট” – সুর, স্মৃতি ও সংযোগে ভরপুর এক সফল সন্ধ্যার সমাপ্তি।

গত ২৯ নভেম্বর ২০২৫
অস্ট্রেলিয়ার বানিজ্য‍িক রাজধানী সিডনির ওয়েরিংটনের হ‍্যারল্ড কর কমিউনিটি সেন্টারে স্থানীয় শিল্পী ও স্প্লাশ ব‍্যান্ড প্রথমবারের মতো “জলসা নাইট” শিরোনামে এক সংগীত সন্ধ‍্যার আয়োজন করে। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি ও বাংলা ভাষাভাষী কমিউনিটির উষ্ণ অংশগ্রহণে স্থানীয় প্রোথিতোযশা শিল্পীবৃন্দ সিডনির বাঙালি সমাজকে উপহার দিয়েছে এক স্মরণীয়, আবেগঘন এবং সুরময় সন্ধ্যা।

সাংস্কৃতিক বৈচিত্র্য, নস্টালজিয়া ও আধুনিকতার সংমিশ্রণে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আধুনিক বাংলা গান, গজল, লালনগীতি এবং নব্বইয়ের দশকের ব্যান্ড সংগীতের মনোমুগ্ধকর পরিবেশনা—যা দর্শকদের বারবার মুগ্ধ করেছে।

ঘোষণা মোতাবেক এই প্রথম কোন বাঙালি অনুষ্ঠান ঠিক সন্ধ্যা ৭টায় শুরু হয়। পুস্পিতা চৌধুরির সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটি আলাদা মাত্রা লাভ করে। প্রথম পর্বে তিনজন প্রতিভাবান গায়িকার গাওয়া গান শ্রোতাদের নিয়ে যায় আবেগ ও সুরের এক অন্যরকম ভুবনে। পালাক্রমে উচ্চাঙ্গ সংগীত, গজল, রবীন্দ্র, নজরুল, লালন, লোকগান ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন শ‍্যামলী দেবরায়, প্রীতি রায় ও সুদীপা ঘোষ।

অনুষ্ঠানের দ্বিতীয় অংশে ছিল “Splash Music Brand”–এর আত্মপ্রকাশ উপলক্ষে একটি ধামাকা ও আকর্ষণীয় ব‍্যান্ড সংগীত। নবীন ও অভিজ্ঞ শিল্পীদের মেলবন্ধনে গড়া এই ব্যান্ড দর্শকদের উদ্বেলিত করে। সব গানের সাথে তাদের সম্পৃক্ততা, গানের সাথে বৃন্দনৃত‍্য মিলে একটি অসাধারণ সুরসন্ধ‍্যা উপভোগ করলো সিডনিবীসী। অসাধারণ সুর, তাল ও মঞ্চ–উপস্থাপনা তাদের গানের মন্চে প্রতিষ্ঠিত হওয়া সময়ের ব্যাপার মাত্র।

ব্যান্ড গ্রুপে ভোকাল পারফর্মার ছিলেন সুমন ও পিযুষ। লিড গিটারে ছিলেন-লোগান, কিবোর্ডে-রুশনান, বেস গিটারে-খালিদ, তবলায়- শুভাশীষ, ড্রামে- শাওন ও অক্টোপ‍্যাডে ছিলেন শাহরিয়ার।

শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনা, দর্শকদের সক্রিয় অংশগ্রহণ এবং টাবু সন্জয়ের সাউন্ড–লাইটের নিখুঁত সমন্বয় পুরো অনুষ্ঠানকে নান্দনিক আবহ সৃষ্টি করে এক সম্পূর্ণ উৎসবমুখর পরিবেশ তৈরীতে সক্ষম হয়েছে।

অনুষ্ঠানটি আর্থিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় ছিলেনঃ
Powered by: Magic Glass & Bhujon Roshik Catering Service
Sponsored by: EP Electrical Group, Earnest Reality, Maple Project & Property Portfolio Hub,
Associated by: Rai Photography Sydney

এই ব‍্যতিক্রমী আয়োজনে সিডনির বাঙালি কমিউনিটির বিপুল সাড়া, উপস্থিতি, উচ্ছ্বাস ও উৎসাহ আয়োজকদের অনুপ্রাণিত করেছে ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য। অনেক দর্শনার্থী অনুষ্ঠানের শেষে জানান, “জলসা নাইট তাদের প্রবাস জীবনে এক অসাধারণ বিনোদন এবং হৃদয় ছোঁয়া অভিজ্ঞতা এনে দিয়েছে।

আয়োজক কমিটি জানায়— দর্শক ও শ্রোতাদের চাহিদা অনুযায়ী ‘জলসা নাইট’–এর আরও আয়োজন সিডনিতে নিয়মিতভাবে করার পরিকল্পনা ইতোমধ্যেই শুরু হয়েছে। অনুষ্ঠান শেষে আয়োজকরা আগত অতিথি, স্পন্সর ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়ে এবং ভবিষ্যত প্রযোজনায় পাশে থাকার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস