বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ | Thursday, July 16, 2026
Homeঅস্ট্রেলিয়াসিডনীতে স্বাধীনতা দিবসে ‘প্রবাসের ক্ষুদে শিল্পী’ অনুষ্ঠান

সিডনীতে স্বাধীনতা দিবসে ‘প্রবাসের ক্ষুদে শিল্পী’ অনুষ্ঠান

সিডনিতে নুতন প্রজন্মের বাংলাদেশি শিশুরা স্বাধীনতা দিবসে ‘প্রবাসের ক্ষুদে শিল্পী’ অনুষ্ঠানে অংশ নিবে। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে এই অনুষ্ঠানটি সিডনীর হাররিংটন পার্ক কমিউনিটি হলে বিকাল সাড়ে ৫ টায় শুরু হবে। ‘আড়ঙ্গ-শিশু ভূবন’ এর আয়োজনে অনুষ্ঠানটির সহযোগী থাকছে মাল্টিলিঙ্গুয়াল কমিউনিটি এন্ড কালচারাল এবং ব্রান্ডিং বাংলাদেশ।

‘প্রবাসের ক্ষুদে শিল্পী’র ফেসবুক ও ইউটিউব লাইভ অনুষ্ঠানে যে সব শিশুরা অংশ নিয়েছিল তারাই এই অনুষ্ঠানে নাচ,গান, অভিনয় ও আবৃত্তি করবে বলে জানিয়েছেন আড়ঙ্গ এন্ড মিডিয়ার প্রধান সম্পাদক এলিজা রহমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও দেশীয় সংস্কৃতি প্রবাসী শিশুদের মাঝে ছড়িয়ে দিতে এই আয়োজন বলেও জানান তিনি। পর্বটি পরিচালনা করবেন কিশোলয় কচিকাঁচার কর্ণধার রোকসানা বেগম। আয়োজকরা ক্ষুদে শিশু শিল্পীদের দেশীয় সংস্কৃতি ও বাংলা ভাষা চর্চায় উৎসাহ দিতে স্বাধীনতার এই অনুষ্ঠানে স্ব-পরিবারে সবার প্রানবন্ত উপস্থিতি কামনা করছেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস