পলি ফরহাদঃ সিডনীর ওআইলি পার্কে প্রবাসী বাংলাদেশী সংগঠন উইমেন্স এসোসিয়েশন এর আয়োজনে গত ১৩ (রবিবার) ফেবরুয়ারি উদযাপিত হলো বসন্ত বরণ উৎসব। সিডনীর দুর দুরন্ত থেকে ফাগুন প্রেমী নারীরা বিভিন্ন রকমের মুখরোচক দেশীয় খাবার, পিঠা, পুলি, কেক, মিষ্টি, ও পানীও নিয়ে যোগ দিয়েছিল বসন্ত বরণ আনন্দ উৎসবে।
ফাগুনের নানা রকম মুখরিত গান ও আনন্দ কলকাকলিতে ভরে উঠছিলো পার্কটি। গান গেয়েছেন, মারিয়া মুন, শাহানা এবং এনি সহ আরও অনেকে। নৃত্যশিল্পী মৌসুমী সাহা এবং কাকলি নৃত্য পরিবেশন করে সকলের মনোরঞ্জন করেন। মেয়েদের এবং শিশুদের জন্য বিশেষ আকর্ষণ ছিল বালিশ খেলা। অনুষ্ঠানের শেষে পুরস্কার বিতরণ করা হয়। অত্যন্ত মজাদার খাবার, ছবি তোলা এবং ফাগুনের গান ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ।
এছাড়া ক্যান্টারবুরি ব্যাংকসটাউন কাউন্সিলর সাজেদা সানজিদা এবং ফাগুন হাওয়া টিমের তিশা তানিয়ার অংশ গ্রহণ অনুষ্ঠানকে আরো আনন্দময় করে তোলে। অনুষ্ঠানের শেষে সংগঠনটির প্রধান ফেরদৌস সুলতানা এবং সেক্রেটারি পলি ফরহাদ অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।

