অষ্ট্রেলিয়ার অন্যতম বৃহত্তম সংগঠন কৃষিবিদ অষ্ট্রেলিয়ার বার্ষিক সাধারন সভা ও নির্বাচন গত ১২ ফেব্রুয়ারী (শনিবার) সিডনীর কোগরাহ স্কুল অফ আর্টসে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের স্বনাম ধন্য কৃষি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে কৃষিবিদ অষ্ট্রেলিয়া প্রতিষ্ঠিত হয়েছিল। ঐদিন সকাল সাড়ে ৯ টায় বার্ষিক সাধারন সভার পর সকাল ১১ টা ২০ মিনিট থেকে দুপুর ২ টা ২০ মিনিট পর্যন্ত টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন ড. আনোয়ারুল ইসলাম বকশী।
নির্বাচনে মনোয়ার-জাহেরুল এবং পারভেজ-সিরাজুল পরিষদ অংশগ্রহন করে। ভোট গননা শেষে রিটার্নিং অফিসার মনোয়ার-জাহেরুল প্যানেল থেকে ১২ জন এবং পারভেজ-সিরাজুল প্যানেল থেকে ৩ জনকে বিজয়ী ঘোষনা করেন। বিজয়ীরা হলেন, সভাপতি- মো: মনোয়ার হোসেন, সহ সভাপতি-জিয়াউল হক বাবলু, সাধারন সম্পাদক-জাহেরুল ইসলাম, কোষাধক্ষ্য-ড. এম এ কাশেম, যুগ্ন সাধারণ সম্পাদক-এম হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক-ড. শহিদুল হক, সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক সম্পাদক- ডঃ রঞ্জনা সরকার ছবি, প্রচার সম্পাদক-আশরাফ উদ্দিন, সদস্যবৃ্ন্দ-ড. মাকসুদুল বারী, পরমেশ ভট্রাচার্য, এবিএম শামুজ্জামান, আবুল হোসেন সরকার, ডা: লাভলী রহমান, ড. মোঃ হানিফ মিয়া ঝিলু, মাকসুদা বেগম ও আবদুল মোতালেব।
নির্বাচনের ফলাফল ঘোষনার পর কৃষিবিদ অষ্ট্রেলিয়ার নবনির্বাচিত সভাপতি মো: মনোয়ার হোসেন ও সাধারন সম্পাদক জাহেরুল ইসলাম বলেন, অষ্ট্রেলিয়াতে এই সংগঠনকে সার্বজনীন ও গতিশীল করতে নিরলস ভাবে কাজ করে যাবো যাতে আগামীতে সব কৃষিবিদরা একটি পরিবারের সদস্য হয়ে উন্নয়নমূলক কাজ করতে পারে। আগামীতে এই সংগঠনকে একটি শক্তিশালী সংগঠনে রূপান্তরিত করার মনোভাব নিয়ে অষ্ট্রেলিয়াতে বসবাসরত কৃষিবিদদের মধ্যে নিবিড় বন্ধুত্ব, সৌর্হাদ্য, একে অপরের প্রতি সহযোগিতা, কৃষিবিদ ইনন্সিটিউশন অষ্ট্রেলিয়া, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও এসএইউ এলামনাই এর মধ্যে সম্বনয় সাধন, সংগঠনের সদস্য সংখ্যা বৃদ্ধি, সংগঠনের অনলাইন ও সোস্যাল মিডিয়াকে আরও শক্তিশালী এবং কৃষিবিদ শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচীর প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনে অংশগ্রহণকারী দুটি পরিষদ।

