বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ | Thursday, July 16, 2026
Homeঅস্ট্রেলিয়ামেলবোর্নে ইন্টারন্যাশনাল সোর্সিং এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহন

মেলবোর্নে ইন্টারন্যাশনাল সোর্সিং এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহন

অস্ট্রেলিয়ার মেলবোর্নের কনভেনশন অ্যান্ড অ্যাক্সিভিশন সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল ইন্টারন্যাশনাল সোর্সিং এক্সপো-২০১৯। দুই দিনব্যাপী এ অ্যাক্সিভিশন গত মঙ্গলবার (১২ নভেম্বর) শুরু হয়ে চলে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পর্যন্ত।

এটি মূলত বিভিন্ন দেশের এপারেল, এক্কেসরিজ, ও টেক্সটাইল সামগ্রী রফতানিকারকদের অস্ট্রেলিয়ার ক্রেতা আকৃষ্ট করার মেলা। এই উপলক্ষে গত ১১ ই নভেম্বর (সোমবার) বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর উদ্যোগে এক প্রতিনিধিদল নিয়ে মেলবোর্নে আসেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য, বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্ট্যান্ডিং কমিটি ও প্রাইভেট মেম্বারস বিলস অ্যান্ড রেসোল্যুশনস কমিটির সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। মেলায় স্টল দেয়ার জন্যে বাংলাদেশ থেকে প্রায় ১৮টি কোম্পানির লোকজন ছাড়াও উনার সফর সঙ্গী হিসেবে আসেন বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ডিরেক্টর জেনারেল (অতিরিক্ত সচিব) অভিজিত চৌধুরী ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. রফিকুল ইসলাম।

মেলা ঘুরে ও বিভিন্ন প্রতিনিধিদের সাথে কথা বলে জানা যায়, অস্ট্রেলিয়ার ক্রেতারা বাংলাদেশি সামগ্রী কিনতে খুব আগ্রহী। তারা বিভিন্ন বাংলাদেশি রফতানিকারক ও পরিবেশকদের কাছে অনেক সামগ্রীর অর্ডার দেন ও চুক্তিবদ্ধ হন। সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ও বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ডিরেক্টর জেনারেল (অতিরিক্ত সচিব) অভিজিত চৌধুরীর বরাতে জানা যায়- বাংলাদেশ সরকার বাংলাদেশের সামগ্রীর আন্তর্জাতিক ব্রান্ডিংয়ের জন্যে সারা পৃথিবীব্যাপী এই ধরনের মেলায় অংশ নেয় ও বাংলাদেশের বিভিন্ন রফতানিকারকদের সরকারি খরচে বিদেশে দেশের পণ্য বিক্রির সুযোগ করে দেয়। বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি যাতে উত্তরোত্তর সফলতা পায়, তার জন্যে বাংলাদেশ সরকার সদা তৎপর রয়েছে।

মেলায় বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর পক্ষে সার্বিক দায়িত্বে ছিলেন বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তা জনাব পীযুষ। এছাড়া মেলবোর্ন থেকে সর্বাত্মক সহযোগিতায় ছিলেন মেলবোর্ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মাহবুবুল আলম, ও সাধারণ সম্পাদক আলহাজ মোল্লা মো. রাশিদুল হক। এছাড়া বাংলাদেশ সরকারের কর্মকর্তা এ কে আজাদ খান, রহিমা খাতুন ও মেলবোর্ন কনভেনশন অ্যান্ড এক্সিভিশন সেন্টারের কর্মকর্তা জুলিয়া হল্ট অনেক সহযোগিতা করেন। প্রেস বিজ্ঞপ্তি

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস