মোহাম্মাদ আবদুল মতিন: আাংলাদেশে চলমান সাংবিধানিক শাসন সংকট, অন্তর্বর্তী সরকারের বৈধতা ও আইনের শাসন নিয়ে গভীর ও বহুমাত্রিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়ার সিডনিতে। নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পার্লামেন্ট হাউসের জুবিলি কনফারেন্স হলে সোমবার অনুষ্ঠিত এ আন্তর্জাতিক সেমিনারে অংশ নেন খ্যাতনামা আইনবিদ, একাডেমিক, নীতিনির্ধারক ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ।
সেমিনারটির আয়োজন করে Federation of Bangladesh Associations Australia Inc (FBAA)। সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান ও বিশিষ্ট আইনজীবী ড. মো. সিরাজুল হক। স্বাগত বক্তব্যে তিনি বলেন, সংবিধানের সর্বোচ্চতা ও আইনের শাসন রক্ষায় এমন আলোচনা অত্যন্ত জরুরি। তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক অস্থিরতার সময়ে অতিরিক্ত-সংবিধানিক শাসন স্বাভাবিক হয়ে উঠলে তা গণতান্ত্রিক জবাবদিহিতাকে দুর্বল করে দেয়। ড. সিরাজুল হক বাংলাদেশের ১৯৭৫-পরবর্তী সাংবিধানিক ইতিহাসে বারবার ব্যত্যয়ের প্রসঙ্গ তুলে ধরে বলেন, এসব অভিজ্ঞতা আজকের সংকটকে আরও জটিল করে তুলেছে। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ম্যাকোয়ারি

