বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ | Thursday, July 16, 2026
Homeঅস্ট্রেলিয়াসিডনিতে অবস্থিত পৃথিবীর প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধের সংস্কার ও রং করা...

সিডনিতে অবস্থিত পৃথিবীর প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধের সংস্কার ও রং করা প্রয়োজন

বাংলা রিপোর্টঃ আজ পহেলা ফেব্রুয়ারি। এই ফেব্রুয়ারি মাস প্রতিটি বাঙ্গালির হৃদয়ে ক্ষোদিত একটি মাস। ১৯৫২সালের ২১শে ফেব্রুয়ারি সালাম, বরকত, রফিক,জব্বারের আত্মত্যাগ ও রক্তের বিনিময় আমরা পেয়েছি আমাদের প্রাণের প্রিয় মাতৃভাষা বাংলা। আর এই বাংলা ভাষাই এখন হচ্ছে সারা পৃথিবীর আন্তর্জাতিক মাতৃভাষা। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়।

২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। সেই হিসেবে সারাবিশ্বের ১৮৫ দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপিত হয়ে থাকে। একুশ সমগ্র বাঙ্গালি জাতির অহংকার। তাই ফেব্রুয়ারি মাস আসলেই আমরা সমগ্র বাঙ্গালি জাতি সেই বীর শহীদদেরকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি।

আন্তর্জাতিক মাতৃভাষা ও পৃথিবীর সকল মাতৃভাষা সংরক্ষণের বার্তা নিয়ে ২০০৬ সালের ১৯শে ফেব্রুয়ারি সিডনির এসফিল্ড হেরিটেজ পার্কে প্রতিষ্ঠিত হয় পৃথিবীর প্রথম ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধ’।

২১ ফেব্রুয়ারি দিবসের শুরুতে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশি কমিউনিটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসস্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করবেন। এছাড়াও প্রতি বছর ২১ শে ফেব্রয়ারি বই মেলা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনকরে একুশে একাডেমি অস্ট্রেলিয়া।

গতকাল ৩১ জানুয়ারি (সোমবার) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধ পরিদর্শনে গিয়ে দেখি প্রখর রৌদ্র ও বৃষ্টিতে অনেক জায়গায় মরিচা পড়ে গেছে এবং রং উঠে যাওয়ায় লেখাগুলো অস্পষ্ট হয়ে আছে। স্মৃতিসৌধ সংস্কার ও রং করার বিষয় এসফিল্ড কাউন্সিলে যোগাযোগ করা হলে দায়িত্বরত কর্মকর্তা স্পাভ ছবিসহ একটি ই মেইল আবেদন পাঠানোর অনুরোধ করেন।

অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে সংস্কার ও রং করার জন্য একটি পাঠানো হয়েছে। কাউন্সিল থেকে ফিরতি ইমেইলে জানানো হয় যে, সংশ্লিষ্ট বিভাগকে এই বিষয় অবগতি করা হয়েছে এবং আগামি ১০ কর্মদিবসের মধ্যে অগ্রগতি জানানো হবে (রেফারেন্স নং REQ2022-011078 তারিখঃ ১ ফেব্রুয়ারি)। এছাড়াও এই বিষয় একুশে একাডেমি, অস্ট্রেলিয়ার সভাপতি আবদুল মতিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, একুশে একাডেমির পক্ষ থেকেও এসফিল্ড কাউন্সিলে যোগাযোগ করা হবে। তবে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে সংস্কার ও রং করার জন্য আবেদন করায় তিনি ধন্যবাদ জানান।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস