মেলা আয়োজক সংগঠন বঙ্গবন্ধু পরিষদ সিডনি, অস্ট্রেলিয়ার সভাপতি ড. মাসুদুল হকে, সাধারণ সম্পাদক ও বৈশাখী মেলার মূল সমন্বয়ক গাউসুল আলম শাহজাদা এবং মিডিয়া সমন্বয়কারী ডক্টর রতন লাল কান্ডু জানান, ব্যাংকসটাউন প্যাসওয়ের মতো বিশাল ভেন্যুতে অনুষ্ঠিতব্য মেলার সকল প্রস্তুতি সম্পন্ন সম্পন্ন হয়েছে। আর মাত্র একদিন বাকী, আগামি ২৮ মে (শনিবার) সিডনির ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। সকাল ১০ টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে এই মেলা। মেলা প্রবেশ মূল্য জন প্রতি ১০ ডলার এবং গাড়ি পার্কিং ১০ ডলার। ৬ বছর বয়সের শিশুরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবে। আবহাওয়া প্রতিকুলতার জন্য বিশাল আন্ডার কাভারের ব্যবস্থা করা হয়েছে, যাতে দর্শকদের কোন সমস্যা না হয়। তারা আরো জানান, মেলার অন্যতম অকর্ষণ ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম আজ রাত ৯টায় সিডনি এসে পৌঁছাবেন।
‘বঙ্গবন্ধু পরিষদ সিডনি, অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী ‘বৈশাখী মেলা’ প্রবাসের সর্ববৃহৎ আয়োজন। সিডনির এই বৈশাখী মেলা অস্ট্রেলিয়া প্রবাসী বাঙ্গালী ও অন্যান্য ভাষা-ভাষীদের এক মহামিলন মেলা।
দল মত নির্বিশেষে সকল প্রবাসী বাংলাদেশী এবং অন্যান্য ভাষা-ভাষীরাও অংশ গ্রহণ করে থাকে এই মেলায়। একজন প্রবাসী বাংলাদেশী হিসেবে স্বপরিবারে এই মেলায় অংশগ্রহণ করে খুঁজে পাই বৈশাখের আনন্দ আর একরাশ ভালো লাগা, বাংলার বৈশাখের হিমেল পরশ। আগামী ২৮ মে অনুষ্ঠিতব্য এবারের বৈশাখী মেলায় ছড়িয়ে পড়ুক বাংলাদেশের মাটি ও মানুষের কথা। তাঁদের এই যাত্রা অব্যাহত থাকুক, প্রবাসী বাঙ্গালীরা মেতে উঠুক বৈশাখী উল্লাস।

