মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ | Tuesday, July 14, 2026
Homeঅস্ট্রেলিয়াসিডনিতে ক্যানসার মুক্ত ভবিষ্যতের জন্য কাজ করছে উদয় ইনক

সিডনিতে ক্যানসার মুক্ত ভবিষ্যতের জন্য কাজ করছে উদয় ইনক

ক্যানসার মুক্ত ভবিষ্যৎ গড়ে তোলার মহান ব্রত নিয়ে সিডনিতে ক্যানসার রোগীদের জন্য তহবিল সংগ্রহের কাজ শুরু করেছে অলাভজনক ‘উদয় ইনক’ সংগঠনটি। তারা ক্যানসার কাউন্সিল অব নিউ সাউথ ওয়েলসের জন্য তহবিল সংগ্রহের জন্য বাংলাদেশিসহ অস্ট্রেলিয়ার বহু সাংস্কৃতিক জন গোষ্ঠী নিয়ে কার্যক্রম পরিচালনা করছে।

সংগঠনটি আগামী ২২ অক্টোবর (রবিবার) ইপিং পাবলিক স্কুলে সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ক্যান্সার মুক্ত ভবিষ্যতের লক্ষ্যে ক্যানসার কাউন্সিলকে সহায়তা করার জন্য এই কর্মশালার আয়োজন করেছে।

উদয় ইনক সংগঠনটির অন্যতম উদ্যোক্তা সিডনি প্রবাসী বাংলাদেশী নিবেদিত প্রান লায়লা আরজুমান। তিনি সিডনি বিশ্ববিদ্যালয় থেকে ক্যানসার গবেষণায় ডক্টরেট ডিগ্রি অর্জনের পর ক্লিনিক্যাল গবেষক হিসেবে কর্মরত আছেন।

লায়লা আরজুমান জানান, বিভিন্ন গবেষণা বলছে প্রতি দুজনের একজন অস্ট্রেলিয়ান তাঁর জীবদ্দশায় ক্যানসার আক্রান্ত হতে পারে। তাই উদয় সংগঠনটি স্থানীয়ভাবে ক্যানসার গবেষকদের জন্য তহবিল সংগ্রহ করবে। এই তহবিল গবেষকদের নতুন ওষুধ ও প্রতিকার খুঁজে বের করতে সাহায্য করবে।

এ কার্যক্রমে কেউ অংশগ্রহণ করতে চাইলে https://www.doitforcancer.com.au/fundraisers/UdoyIncforCANCERFREEFUTURE লিংক ব্যবহার করার অনুরোধ করেছেন আয়োজকেরা।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস