মঙ্গলবার, ১২ মে, ২০২৬ | Tuesday, May 12, 2026
Homeঅস্ট্রেলিয়াবিডি কমিউনিটি হাবের আয়োজনে বিজয়ের উল্লাসে মাতবে সিডনিবাসী

বিডি কমিউনিটি হাবের আয়োজনে বিজয়ের উল্লাসে মাতবে সিডনিবাসী

দীর্ঘ করোনা বিরতির পর আগামী ১৮ ডিসেম্বর বিজয়ের উল্লাসে মাতবে সিডনিবাসী। বিডি কমিউনিটি হাব সিডনি মিন্টুস্থ ৩৭ ৪১ লিঙ্কন স্ট্রিটে এই বিজয় মেলার আয়োজন করা হবে। রবিবার সন্ধ্যায় হাব মিলনায়তনে এক সুধী সমাবেশে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়। এসময় আয়োজক কমিটি সাংবাদিক ও সুধীজনদের বিভিন্ন পরামর্শ সাদরে গ্রহণ করে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

‘চলো বিজয়ী বীর, বাঙালির সেই বিজয় মেলায়’ স্লোগান নিয়ে এবারের বিজয় মেলা সাজানো হয়েছে কিছুটা ভিন্ন ধারায়। অস্ট্রেলিয়ায় বসবাসকারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানোর পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং অবদান নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে। এছাড়াও ওইদিন রাস্তায় জাতীয় পতাকা নিয়ে বিজয় দিবসের র‍্যালি করার ব্যাপারে স্থানীয় কাউন্সিলের অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন আয়োজকরা।

অনুষ্ঠান শুরু হবে দুপুর থেকে, চলবে রাত ১০টা পর্যন্ত। প্রবেশ মূল্য ফ্রি থাকায় সব প্রবাসীকে আগে আসার আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা। এবারের বিজয় মেলায় দেশ থেকে গান গাইতে আসছেন প্রখ্যাত শিল্পী শফি মণ্ডল ও আয়েশা জেবিন দিপা। এছাড়াও থাকবে স্থানীয় শিল্পীদের সংগীত পরিবেশনা।

শিশু কিশোরদের জন্য অংশ গ্রহণে থাকবে বিজয়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গান, নাচ, কবিতাসহ বিভিন্ন পরিবেশনা। থাকছে সুস্বাদু রকমারি বাঙালি খাবার, শাড়ি ও গহনাসহ বিভিন্ন স্টল। মিন্টু স্টেশনের অতি সন্নিকটে মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা ও সাথে থাকছে আশপাশের রাস্তাতেও পার্কিংয়ের সুযোগ। এর আগে ক্যাম্বেলটাউন স্পোর্টস স্টেডিয়ামে এই মেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা নানা জটিলতায় পরিবর্তন করা হয়েছে জানিয়ে বিডি কমিউনিটি হাব সিডনি দুঃখ প্রকাশ করে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস