মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ | Tuesday, July 14, 2026
Homeঅস্ট্রেলিয়াশঙ্খনাদ আয়োজিত শারদমেলা ২০২৫

শঙ্খনাদ আয়োজিত শারদমেলা ২০২৫

গত ২০শে সেপ্টেম্বর ২০২৫ শঙ্খনাদ ইনক্ সিডনির ইংগেলবার্ণের গ্রেগ পার্সিভ্যাল হলে এবছরের শারদ মেলা ও মহালয়ার আয়োজন করে।শঙ্খনাদ ইনক বহু বছর ধরেই সফলভাবে শারদীয় দুর্গাপূজা, কালী পূজা, সরস্বতী পূজা, বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসবের আয়োজন করে আসছে তবে এইবারই প্রথম দুর্গাপূজা উপলক্ষে শারদ মেলার আয়োজন করেছে।

শারদ মেলার প্রাঙ্গণে ছিল নানা রকম বুটিকস ও জুয়েলারী শপ এবং মুখরোচক খাবারের স্টল।সাংস্কৃতিক পর্বে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও মহালয়ার চন্ডীপাঠ সহ বৈচিত্র্যময় আয়োজনে এই বিশেষ অনুষ্ঠান হয়ে উঠল সিডনির বাঙালি সমাজের এক বিরল সাংস্কৃতিক আসর।

অনুষ্ঠানে ভরাটকন্ঠে মহালয়ার মন্ত্র পাঠ করেন অনুপম দেব, মহালয়া পর্বটি তিনিই সন্চালন করেন। কোরাস সংগীতে অংশগ্রহণ করেন স্বপ্না চক্রবর্তী, সুমিত্রা সিনহা, অদিতি মিত্র, মৌমিতা দেব, সুবর্ণা তালুকদার, নমি দে চৌধুরী, অরুনিমা কিশোর দাস ও মিতা দে। সব শিল্পীদের গানের সাথে তবলায় সংগত দেন সব্যসাচী তবলচি কামনাশীষ চৌধুরী।

ভক্তিনৃত্যে অংশগ্রহণ করে শিশুশিল্পী লিবনি, অর্শিতা, মৌরী, রেমো, রাপ্তি ও আকাশ। বড়দের নাচে অংশগ্রহণ করেন নটরাজ ডান্স একাডেমির কর্ণধার শ্রেয়সী দাস ও

অনুষ্ঠানে ভক্তিগীতি পরিবেশন করেন সংগীতসাধক রণজিৎ দাস, সৌমিক ঘোষ, পূর্ণতা কুন্ডু, হৈমন্তী, বাঁধন ও শঙ্খনাদের মিউজিক লিজেন্ড সুমন বর্ধন। সাংস্কৃতিক পর্বটি সন্চালন করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক হিমেল হোরে।

সমাজ ও সম্প্রদায়ের কল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ চারজন বিশিষ্ট ব্যক্তিকে শঙ্খনাদ ২০২৫ সালের শারদ সম্মাননা পুরস্কার প্রদান করে। এই বছরের সম্মানপ্রাপ্তরা হলেন সাবেক কাউন্সিলর প্রবীর মৈত্র, ছড়াকার ও সাংবাদিক অজয় দাশগুপ্ত, কাউন্সিলর মাসুদ চৌধুরী ও ড. সমীর সরকার। পুরষ্কারপ্রাপ্তদের অনেকে কিজন্য তাদের পুরষ্কার দেয়া হচ্ছে তার কারণ না জানলেও বিনয়ের সাথে বলেন যে, যেকোন পুরষ্কারই এক ধরণের স্বীকৃতি এবং তার ভবিষ্যতে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। তাঁরা শঙ্খনাদের এই প্রায়াসকে সাধুবাদ জানান। সংবর্ধিতজনে ক্রেষ্ট প্রদান করেন সংগঠনের সাবেক সভাপতি গনেশ ভৌমিক।

সবশেষে অনুষ্ঠানে আগত অতিথি, স্টল মালিক, স্পন্সর ও শুভানুধ্যায়ীদের ধন‍্যবাদ জানান সংগঠনের সভাপতি রবীন্দ্র চন্দ্র দাস। তিনি এবছরে শঙ্খনাদ আয়োজিত পাঁচদিন ব‍্যাপী শারদীয় আয়োজনে সবাইকে অংশগ্রহণের জন‍্য আমন্ত্রন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস