বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ | Thursday, July 16, 2026
Homeঅস্ট্রেলিয়াসিডনিতে নৃত্যাঞ্জলি ডান্স একাডেমির শ্যামা পূজা ও দীপাবলী উৎসব ২০২৫ উদযাপন

সিডনিতে নৃত্যাঞ্জলি ডান্স একাডেমির শ্যামা পূজা ও দীপাবলী উৎসব ২০২৫ উদযাপন

গত ১৮ ই অক্টোবর ২০২৫ একাডেমী, তার বিশাল সদস্য পরিবার সহ সিডনির জাতি ধর্ম নির্বিশেষে সব প্রগতিশীল বাঙালিদের অংশগ্রহনে সিডনির ল‍্যাকেম্বার ইউনাইটিং চার্চে এক বর্নিল শ্যামা পূজার আয়োজন করে। একাডেমির কর্ণধার মৌসুমী সাহা জানালেন তাঁরা সিডনির শুদ্ধ ধারার সবাইকে নিয়ে দীর্ঘ বিশ বছরের অধিককাল ধরে প্রতি বছর বিভিন্ন আয়োজন করে আসছে।

হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলি অনুষ্ঠান। কার্তিক মাসের অমবস্যা তিথিতে শ্যামা বা কালী পূজা ও দীপাবলি অনুষ্ঠিত হয়ে থাকে। দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামা বা কালীর। শ্যামা দেবী শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতীক।

অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ছ‘টায়। অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা, ব্যবস্থাপনায় ছিলেন রাজেশ ও মৌসুমী সাহা। এবারের পূজায় মৌসুমীর সাথে পূজার ব‍্যবস্থাপনায় যোগ হয়েছে তাঁদের সদ‍্য পুত্রবধূ কনা সাহা। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন রাজেশ ও রাকেশ সাহা। পূজা পরিচালনা করেন সিডনির বিগ বি, পুরোহিত শ্রী বাসব রায়। পূজা উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়। অননুষ্ঠানটি গ্রন্থনা, পরিচালনা ও সন্চালনায় ছিলেন ড. রতন কুন্ডু। সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নৃত‍্যান্জলী পরিবারের নবাগত সদস্য অদিতি দাস। অনুষ্ঠানের শুরুতেই গীতা মঙ্গলাচারণ পাঠ করেন ছোট্ট সোনামনি ……। তার দীর্ঘসময়ের অনবদ্য পরিবেশনায় দর্শক শ্রোতা বিমোহিত হয়ে যায়। এবারের পূজোয় সংগীত পরিবেশন করেন মন্জু ভৌমিক, মধুমিতা সাহা, পূর্ণতা কুন্ডু, অভিষেক ঘোষ, সুদেষ্ণা বিশ্বাস, নিলুফা ইয়াসমিন সহ অন্যান্য কন্ঠশিল্পী বৃন্দ। একটি গীতি আলেখ্য পরিবেশন করেন নমিতা চৌধুরী। শ্রুতিনাটক পরিবেশন করেন নূসরাত জাহান স্মৃতি ও তাঁর মেয়ে স্রোতস্বিনি। নৃত্যান্জলী একাডেমির শিশু শিল্পীঃ লিয়ানা, ঈশিতা ও সৃজিতা ভক্তিনৃত‍্য পরিবেশন করে। মুলপর্বে বড় গ্রুপের নৃত্য পরিবেশন করা হয়। এতে অংশগ্রহন করেন মৌসুমী সাহা, মৌসুমী সানা, অদিতি দাস ও তৃষা ভৌমিক।

অনুস্ঠানে জাতি ধর্ম ও বর্ণ নির্বিশেষে সিডনির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, নারী উদ্যোক্তা, কাউন্সিলর, একাডেমিক ও সাংবাদিক মিলিয়ে কয়েকশো’ লোকের সমাগম হয়েছিলো এ শ্যামা পূজায়। প্রতিবছরের মত এবারে অনুষ্ঠিত হয়েছে পুষ্পান্জলী প্রদান, প্রদীপ প্রজ্জালন ও সন্ধ্যারতি।

পুরোহিত বাসব রায়ের মন্ত্রের জলদগম্ভীর উচ্চারণে দেবীর আবাহন, প্রাণ প্রতিষ্ঠা, পূজার্ঘ নিবেদন, হোমাগ্নি, যজ্ঞ, পুষ্পান্জলি ও প্রনাম মন্ত্র পাঠ সহ অন্যান্য ধর্মীয় আচার সম্পন্ন করেন। ধুপ, দ্বীপ, নৈবেদ্য, ঢাকের বাদ্য, খোল, করতাল, কাসর ঘন্টা, শঙ্খনাদ ও হুলুধ্বনির মাধ্যমে পূজোয় একটি অপার্থিব আবহ তৈরী করেছিলো। পূজোর নারু মোয়া সন্দেশ সহ সকল প্রসাদে ছিল অমৃতের স্বাদ। এ ছাড়াও সান্ধ্যকালীন চা, বাংলার ঐতিহ্যবাহী লুচি,ডাল, সবজি দিয়ে অপরাহ্নের জলযোগ ও হরেক ব্যন্জন দিয়ে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।

সবশেষে মধ্যরাতে মৌসুমী ও রাজেশ সাহা আগত অতিথিদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও এরকম আয়োজনের মাধ্যমে সিডনির শুদ্ধধারার সবার সাথে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস