মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ | Tuesday, July 14, 2026
Homeঅস্ট্রেলিয়াশ্রদ্ধা-ভালাবাসায় কর্মস্থল থেকে বিদায় নিলেন কনসাল ও চেন্সরী প্রধান আশফাক হুসেইন

শ্রদ্ধা-ভালাবাসায় কর্মস্থল থেকে বিদায় নিলেন কনসাল ও চেন্সরী প্রধান আশফাক হুসেইন

সকলের শ্রদ্ধা ও ভালবাসায় কর্মস্থল থেকে বিদায় নিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, সিডনির কনসাল ও চেন্সরী প্রধান এমডি আশফাক হুসেইন। কর্মস্থলে যোগদানের পর সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করে কনসুলেট অফিস ও প্রবাসিদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন তিনি। গত তিন বছর সিডনি প্রবাসি বাংলাদেশিদের সেবা করার সুযোগ পেয়েছিলেন কনসাল আশফাক হুসেইন। সিডনির পর তিনি দুবাই মিশনে যোগদান করবেন।

স্থানীয় সময় আজ ৩রা জানুয়ারী (বুধবার) বিকেল ৫টায় সিডনিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস মিলনায়তনে বদলীজনিত এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন কনসাল জেনারেল মো: সাখাওয়াৎ হোসেন, কনসুলেট অফিসের কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন।

অনুষ্ঠান শেষে কর্মক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এমডি আশফাক হুসেইনের হাতে বিশেষ উপহার তুলে দেন কনসাল জেনারেল মো: সাখাওয়াৎ হোসেন ও কর্মকর্তাবৃন্দ।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস