(প্রেস বিজ্ঞপ্তি)
দীর্ঘ ত্রিশ বছরের অসংখ্য ত্যাগ, সহভাগিতা, সেবা, নেতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভালোবাসার মধ্য দিয়ে বাংলাদেশ খ্রিস্টান ফেলোশিপ অব অস্ট্রেলিয়া আজ একটি সুদৃঢ় ও সম্মানজনক অবস্থানে পৌঁছেছে। প্রবাসে বসবাসরত বাংলাদেশি খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও সাংস্কৃতিক চেতনাকে লালন করার ক্ষেত্রে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গত ২০ জুন বাংলাদেশ খ্রিস্টান ফেলোশিপ অব অস্ট্রেলিয়ার ৩০ বছর পূর্তি অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে সংগঠনের সদস্যসহ অষ্ট্রেলিয়া ও বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিসহ , সিডনিস্হ সুপ্রতিষ্ঠিত সংগীতশিল্পী, লেখক, নাট্যজন, সাংবাদিক , সংগঠক ও নিমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের সাধারণ সম্পাদক ন্যান্সী ব্যারেল শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন, সংগঠনের সভাপতি অ্যালেক্স তুহিন গাইন ও এই অনুষ্ঠানের কনভেনর এডওয়ার্ড অধিকারী শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।সংগঠনের ত্রিশ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ স্লাইডশো প্রদর্শন করা হয়। স্লাইডশোর পটভূমিতে সংগঠনের থিম সং প্রচার করা হয় এবং সেই গানের সঙ্গে সংগঠনের বিভিন্ন কার্যক্রম, অনুষ্ঠান, অর্জন ও স্মরণীয় মুহূর্তের আলোকচিত্র প্রদর্শিত হয়। “সেবার ত্রিশ বছর “ গানটির রচয়িতা ছিলেন এ্যালেন গমেজ। এরপর সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডঃ রোনাল্ড পাত্র সংগঠনের ইতিহাস, বিভিন্ন অর্জন এবং কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
সংগঠনের প্রতি ডঃ রোনাল্ড পাত্রের অসামান্য অবদান, নেতৃত্ব ও দীর্ঘদিনের সেবার স্বীকৃতিস্বরূপ সংগঠনের পক্ষ থেকে সভাপতি এবং সহ সভাপতি তাঁকে লাইফ টাইম সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করেন। বে সিটি কাউন্সিলের সম্মানিত পার্লামেন্টের সেক্রেটারি ফর মাল্টি কালচারালিজম এমএলসি মার্ক বুটিগেগ ডঃ রোনাল্ড পাত্রকে ফুলের তোড়া উপহার করেন এবং তাঁর দীর্ঘদিনের সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি সেবার ভূয়সী প্রশংসা করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্বেল টাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরী ও আশিকুর রহমান এ্যাশ, সিটি অব ক্যান্টারবেরী এন্ড ব্যাঙ্কসটাউনের কাউন্সিলর শিরিন আক্তার, ক্যামডেন সিটি কাউন্সিলের কাউন্সিলর এলিজা আজাদ রহমান । তারা সকলে মিলে একটি কেক কেটে সংগঠনের ত্রিশ বছর পালন করেন।
সংগঠনের প্রতি অবদানের জন্য আরো সন্মাননা অর্জন করেছেন প্রশান্ত কুমার জ্যাম্বল,প্রয়াতঃ গাজী রুহুল হক উজ্জ্বল, গামা আব্দুল কাদের চৌধুরী , এডোয়ার্ড অধিকারী, এ্যালেক্স তুহিন গাইন, ডেইজী বিশ্বাস, ন্যান্সি ব্যারেল ও লরেন্স ব্যারেল, গ্যাব্রিয়েল গমেজ, মানিক বাড়ৈ, পল গোমেজ, অগাস্টিন মনোজ বাড়ৈ, লরেন্স মনোজ সরকার, এডোয়ার্ড চৌধুরী, রথীন্দ্রনাথ ঢালি, গ্যাব্রিয়েল বিশ্বাস, মিলন সরকার, তপন ডি’ কস্তা, গিলবার্ট বৈদ্য, ডেভিড দীপক কর্মকার, এ্যালেন গমেজ, অনাদী বিশ্বাস, ইভা জ্যাম্বল, লিন্ডা পাত্র,
বিন্দু চৌধুরী, শিল্পী গমেজ, প্যামেলা তাপসী বাড়ৈ, জেসমিন কর্মকার, গ্রেস ইন্দিরা বাড়ৈ, ক্রিষ্টিনা চৌধুরী, জুলিয়েট রয়, এ্যান্জেলিনা ঢালী, দীপা বিশ্বাস, চেরী সরকার, কেয়া ফলিয়া, লিমা রোজারিও ও জুলিয়েট পপি শাহ।সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন জুলিয়েট পপি শাহ, দীপা ব্রিজেট বিশ্বাস, লিন্ডা মন্ডল, চেরী সরকার ও সীমা কর্মকার।অনুষ্ঠানে সদস্যদের নাচ গান, কবিতা ও নাটক পরিবেশনের পাশে একক সংগীত পরিবেশন করেন অমিয়া মতিন।অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ন্যান্সী লিনা ব্যারেল, জুলিয়েট রয়, পপি শাহ ও সীমা কর্মকার।
বিশেষ বক্তব্য রাখেন সম্মানিত পার্লামেন্টের সেক্রেটারি ফর মাল্টি কালচারালিজম এমএলসি মার্ক বুটিগেগ, গামা আব্দুল কাদির, অজয় দাশগুপ্ত, জুয়েল স্টিফেন পালমা, জেরম ডি রোজারিও, কাউন্সিলর মাসুদ চৌধুরী, মোঃ শফিকুল আলম। অনুষ্ঠানে বিশেষ ভূমিকা রাখেন গোলাম মোস্তফা, ডঃ কাইয়ুম পারভেজ, ডঃ আব্দুল্লাহ আল মামুন, ডঃ এহসান আহমেদ, ডঃ সুলতান মাহমুদ। সংগঠনের মুখপত্র “জল” এর বিশেষ স্মারক সংখ্যা প্রকাশ করেন লরেন্স ব্যারেল,তার সাথে একত্রে মোড়ক উন্মোচন করেন আল নোমান শামীম, ইন্জিনিয়ার আব্দুল মতিন, ডাঃ শাফিন রাশেদ, ডঃ কাইয়ুম পারভেজ, কবীরউদ্দিন সরকার, কামরুল মান্নান আকাশ, শেওয়ান জামান, আলম মিঠু, আশীষ বাবলু ও ড. রতন কুন্ডু। সমাপনী বক্তব্য রাখেন সহ সভাপতি ডেইজী বিশ্বাস । অত্যন্ত আনন্দঘন পরিবেশে ও দক্ষ পরিচালনায় সংগঠনের এই বিশেষ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

