বিদেশ বাংলা । সিডনি, অস্ট্রেলিয়া
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি নারীদের অন্যতম শীর্ষ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ লেডিজ ক্লাব অস্ট্রেলিয়ার আয়োজনে আগামী ৩১ অক্টোবর ২০২৬, শনিবার সিডনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘মীনা বাজার মিউজিক্যাল নাইট ২০২৬’।
সিডনির কেম্পসির ওরিয়ন ফাংশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বাংলাদেশের জনপ্রিয় ও খ্যাতিমান সংগীতশিল্পী আঁখি আলমগীরের বিশেষ সংগীত পরিবেশনা।
অনুষ্ঠানের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০, ৭০, ৫০ ও ৩০ অস্ট্রেলিয়ান ডলার। ২ সেপ্টেম্বর থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। আগ্রহীরা DeshiEvents-এর মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।
টিকিট বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে ২ সেপ্টেম্বর লাকেম্বার ধানসিঁড়ি রেস্টুরেন্টে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ লেডিজ ক্লাব অস্ট্রেলিয়ার পক্ষে টিকিট বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্লাবের প্রেসিডেন্ট রাহেলা আরেফিন, জেনারেল সেক্রেটারি কাউন্সিলর শিরিন আক্তার এবং কালচারাল সেক্রেটারি ডা. ফাহিমা সাত্তার। এ সময় ক্লাবের অন্যান্য সদস্যও উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানিয়েছেন, ‘মীনা বাজার মিউজিক্যাল নাইট ২০২৬’ প্রবাসী বাংলাদেশিদের জন্য সংগীত, সংস্কৃতি ও আনন্দঘন মিলনের একটি বিশেষ আয়োজন। মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, প্রাণবন্ত কমিউনিটি অংশগ্রহণ এবং পারিবারিক আবহে দর্শকদের জন্য একটি স্মরণীয় সন্ধ্যা উপহার দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।
বাংলাদেশ লেডিজ ক্লাব অস্ট্রেলিয়া সিডনি ও আশপাশের এলাকার প্রবাসী বাংলাদেশিদের পরিবার ও বন্ধুদের সঙ্গে এই সাংস্কৃতিক আয়োজনে অংশ নেওয়ার জন্য আন্তরিকভাবে আহ্বান জানিয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, ‘মীনা বাজার মিউজিক্যাল নাইট ২০২৬’ হবে সংগীতপ্রেমী ও প্রবাসী বাংলাদেশিদের জন্য এ বছরের অন্যতম আকর্ষণীয় ও স্মরণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের বিস্তারিত
অনুষ্ঠান: মীনা বাজার মিউজিক্যাল নাইট ২০২৬
তারিখ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সময়: বিকেল ৪টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট
স্থান: ওরিয়ন ফাংশন সেন্টার, কেম্পসি, সিডনি
বিশেষ আকর্ষণ: আঁখি আলমগীর
টিকিট: ১০০, ৭০, ৫০ ও ৩০ অস্ট্রেলিয়ান ডলার
অনলাইন টিকিট: DeshiEvents
আয়োজক: বাংলাদেশ লেডিজ ক্লাব অস্ট্রেলিয়া



