বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ | Thursday, July 16, 2026
Homeঅস্ট্রেলিয়াসিডনি প্রবাসী কমিউনিটির মতবিনিময় সভা: শিশু অধিকার নিশ্চিতকরণে ইউনিসেফের উদ্যোগ

সিডনি প্রবাসী কমিউনিটির মতবিনিময় সভা: শিশু অধিকার নিশ্চিতকরণে ইউনিসেফের উদ্যোগ

মোহাম্মাদ আবদুল মতিন: স্থানীয় সময় গতকাল ১৯ জানুয়ারি (রবিবার) মিণ্টুস্থ নওয়াব রেস্টুরেন্টে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। ক্যাম্বেলটাউন একুশে মেলা আয়োজক সংগঠন সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্বেলটাউন-এর উদ্যোগে আয়োজিত এ সভায় বাংলাদেশ থেকে আগত ইউনিসেফ পলিসি স্পেশিয়ালিস্ট মিসেস হাসিনা বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আলোচনায় মিসেস হাসিনা বেগম বাংলাদেশে ইউনিসেফের তত্ত্বাবধানে এবং ১২টি রাজনৈতিক দলের সহযোগিতায় সম্প্রতি প্রণীত শিশু সনদ (Children’s Charter) সম্পর্কে বিস্তারিত ধারণা তুলে ধরেন। তিনি বলেন, দলমত নির্বিশেষে দেশের সব শিশুর অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে এই সনদ একটি ঐতিহাসিক ও সম্মিলিত অঙ্গীকারের প্রতীক। শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় রাজনৈতিক ঐকমত্যের এই দৃষ্টান্ত বাংলাদেশে একটি ইতিবাচক বার্তা বহন করছে।

তিনি আরও উল্লেখ করেন, শিশু সনদে শিশু সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, শিশু নির্যাতন ও শোষণ প্রতিরোধসহ সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বিষয়সমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে। ১২টি রাজনৈতিক দলের মধ্যে এই ঐকমত্য শিশুদের অধিকারকে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে তুলে ধরে জাতীয় অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠা করেছে। মিসেস হাসিনা বেগম আশাবাদ ব্যক্ত করে বলেন, এই নীতিমালা আন্তর্জাতিক শিশু অধিকার সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এর বাস্তবায়ন বাংলাদেশের দীর্ঘমেয়াদি মানবিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন। তাঁরা বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরলে মিসেস হাসিনা বেগম সেগুলোর বিস্তারিত ও সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করেন, যা আলোচনাকে আরও ফলপ্রসূ করে তোলে।

শিশুদের অধিকার রক্ষায় ইউনিসেফ ও রাজনৈতিক দলগুলোর এই সম্মিলিত উদ্যোগের প্রশংসা করে বক্তব্য রাখেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার প্রাক্তন সভাপতি ফারুক আহমেদ খান, সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম, পড়ুয়ার আসরের কর্ণধার রোকেয়া আহমদ, প্রবীণ হিতৈষী সংঘের সভানেত্রী খালেদা কায়সার, বিশিষ্ট সাংবাদিক ও জন্মভূমি টিভির কর্ণধার আবু রেজা আরেফিন, এবি স্ট্রিট লাইব্রেরির সভাপতি কামাল পাশা এবং সেলিমা বেগম। বক্তারা শিশু সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, ব্যাপক জনসচেতনতা সৃষ্টি, নিয়মিত সংলাপ এবং কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মনিরুজ্জামান মিয়া, আব্দুস সোবহান, নাজমুল হক, জুই সেন পল এবং উলওয়ার্থের কাস্টমার সার্ভিস সহকারী ম্যানেজার মারজান চাওয়া অন্যত। তাঁদের উপস্থিতিতে সভাটি আরও প্রাণবন্

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস