গত ৩১ শে আগস্ট ২০২৫ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ অস্ট্রেলিয়া বাংলাদেশের জাতীয় শোক দিবস উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। সিডনির ল্যাক্ম্বার শাহী দস্তরখানা রেষ্টুরেন্টে বঙ্গবন্ধুপ্রেমী স্বাধীনতার স্বপক্ষের বিভিন্ন সংগঠনের নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে এ দিবসটি পালনের আয়াজন করা হয়।
উক্ত দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিলকিস জাহান ও অনুষ্ঠানটি সন্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা সুফিয়া মিতু। অনুষ্ঠানের প্রধান অথিতি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি ড. সিরাজুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার উপদেষ্টা গামা কাদির, অন্য উপদেষ্টা ড. রতন কুন্ডু, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি ডা: নূরুর রহমান খোকন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি কোহিনুর খানম, সমাজসেবক ও কাউন্সিলর রাজ দত্ত, সিডনি আওয়ামী লীগের সভাপতি গাউসুল আলম শাহজাদা ও অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কচি।
অনুষ্ঠান শুরুতেই সকল নিহতদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে পাঠ করে শোনানো হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্ট ১৯৭৫ এ নিহত তাঁর পরিবার বর্গ ও নিহত সবার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাবিব হাসান টুলু। সভায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদের এবং শহীদ বুদ্ধিজীবিদের আত্মার মাগফেরাত এবং দেশের সার্বিক উন্নয়নের জন্যও দোয়া পাঠ করা হয়।
প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বিলকিস জাহান। কবিতা পাঠ করেন ড. সুলতানা পারভীন, নূরুন্নাহার বেগম ও আরিফুর রহমান আরিফ।
ইতোমধ্যে গাউসুল আলম শাহজাদা ফোনে জননেত্রী শেখ হাসিনাকে সংযুক্ত করার সাথে সাথে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো হলরুম। স্লোগান থামলে নেত্রী বক্তব্য শুরু করেন। দীর্ঘ ৩৫ মিনিটের বক্তৃতায় তিনি জুলাই আগষ্টের প্রক্ষাপট, আওয়ামী সরকারের সার্বিক উন্নয়ন, বর্তমান অন্তর্বর্তীকালীন মব সরকারের নৈরাজ্য, রাহাজানি, খুন, ধর্ষন এবং সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে বিনাসকারী ইউনুস সরকারের কর্মকাণ্ড তুলে ধরেন এবং এ থেকে উত্তরণের জন্য পরামর্শ প্রদান করেন।
নেত্রীর বক্তব্য শেষে বক্তব্য রাখেন যুবলীগ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক আল নোমান শামীম, অস্ট্রেলিয়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিকু চৌধুরী, যুবলীগ অস্ট্রেলিয়ার সহ সভাপতি ডাঃ লাভলী রহমান, মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কোহিনুর খানম প্রমুখ।
ইতোমধ্যে মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সংসদের হুইপ এডভোকেট সানজিদা খানম ভার্চুয়ালী যুক্ত হয়ে তাঁর বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে একটি তথ্যচিত্র প্রদর্শন করেন কানাডা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কবি শহীদ রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ অস্ট্রেলিয়ার সভাপতি জাকারিয়া আল মামুন স্বপন, আওয়ামী লীগের নেত্রী হোসনে আরা লাকী, নাদিয়া চৌধুরী, ড. মেহেদী হাসান, মোহাম্মদ আলী সিকদার, সালাহউদ্দিন মোল্লা, ও মন্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ।
সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক নিলুফা ইয়াসমিনের নেতৃত্বে “যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই”গানটি আবেগী কন্ঠে পরিবেশন করেন নিলুফা ইয়াসমিন ও রেহানা তাসনিম বন্যা। এরপর প্রধান বক্তা ড. সিরাজুল হক তাঁর মুল্যবান বক্তব্য রাখেন। সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বিলকিস জাহান। আগত অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করা হয়।

