মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ | Tuesday, July 14, 2026
Homeঅস্ট্রেলিয়াবঙ্গবন্ধু পরিষদ অষ্ট্রেলিয়া’র দ্বিবার্ষিক সাধারণ সভা ও ২০২৫-২৭ সালের কার্যকরী পরিষদ নির্বাচন...

বঙ্গবন্ধু পরিষদ অষ্ট্রেলিয়া’র দ্বিবার্ষিক সাধারণ সভা ও ২০২৫-২৭ সালের কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন 

১২ই জানুয়ারী ২০২৫ বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার দ্বিবার্ষিক সাধারণ সভা ও ২০২৫-২৭ সালের কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সিডনির মিন্টোর নবাব রেস্টুরেন্টে এ সাধারণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. রফিকুল ইসলাম ও অনুষ্ঠানটি সন্চালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. প্রদীপ রায়হান। সভার শুরুতেই সভাপতি স্বাগত ভাষন প্রদান করেন। এরপর সাধারণ সম্পাদক বিগত দুই বছরের সাংগঠনিক কর্মকাণ্ডের রিপোর্ট পেশ করেন। তাঁর রিপোর্টের উপর আলোচনায় অংশগ্রহণ করেন ড. রতন কুন্ডু, ড. নিজাম উদ্দিন আহমেদ, সর্ব জনাব রফিক উদ্দিন, হারুনুর রশিদ, সাজ্জাদ সিদ্দিকী, নজরুল ইসলাম, হারাণ সরকার, জাকি খন্দকার, আব্দুস সোবহান, শাহে আলম প্রমুখ। আলোচনা শেষে কিছু সংযোজন সাপেক্ষে রিপোর্ট সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সংগঠনের কোষাধ্যক্ষ জনাব আব্দুস সোবহান এরপর সংগঠনের বাৎসরিক আয় ব‍্যায়ের হিসাব পেশ করেন। আলোচনা শেষে রিপোর্ট গৃহীত হয়। সংগঠনের সভাপতি তাঁর বক্তব্যে সংগঠনের সবাইকে তাদের নিরলস পরিশ্রমের ও অবদানের জন্য ধন‍্যবাদ জানান এবং পরবর্তী কমিটির জন‍্য কিছু সুপারিশমালা পেশ করেন। এরপর তিনি পুরোনো কার্যনির্বাহী কমিটির বিলুপ্তি ঘোষণা করে নির্বাচন কমিশনার জনাব হারান সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

জনাব সরকার নির্বাচনী তফসিল ঘোষণা করে সবাইকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান ও মনোনয়ন ফর্ম বিতরণ করেন। মনোনয়ন ফর্ম জমা দেওয়ার পর তিনি বৈধ ভোটার তালিকা যাচাই বাছাই করে ড. নিজাম উদ্দিনকে সভাপতি ও জনাব মালিক শাফি জাকিকে সাধারণ সম্পাদক করে ২০২৫-২৭ সালের জন‍্য ২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ড. নিজাম উদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে আগত সদস্যদের ধন্যবাদ জানান ও সবার সহযোগিতা নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আগত সকল সদস্যদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস