শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ | Friday, July 17, 2026
Homeঅস্ট্রেলিয়াফালগুনে আমরা আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী

ফালগুনে আমরা আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী

গত ১৮ ফেব্রুয়ারী (রবিবার) সিডনীর মাউন্ট আনান বোটানিক্যাল গার্ডেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে বসন্ত বরণ “ফাল্গুনে আমরা” উদযাপিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা প্রানের উচ্ছ্বাস ও মনের গহীনে থাকা তৃষ্ণা থেকে মিলিত হয়েছিলো এই ফাল্গুনী শুভেচ্ছার আয়োজনে।

প্রানের ক্যাম্পাস ও ঐতিহ্যগত ভাবে পালিত হয়ে আসা বসন্ত বরণের আকুতি থেকে স্বতঃপ্রণোদিত হয়ে ক্যাম্পাসের স্মৃতি বিজড়িত ধারাবাহিকতা রাখার একটি ছোট্ট প্রয়াস ছিলো এই আয়োজনটি। হলুদ, সবুজ আর বাহারি রঙের পোশাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সমাগমে মাউন্ট আনানের সবুজ প্রান্তর হয়ে উঠেছিলো যেনো এক ঝাঁক বর্ণালী প্রজাপতির সমারোহ।

এই উৎসবে ছিলো আবহমান বাংলার খাবার নানারকম পিঠা, মিষ্টি, পিয়াজু, ডাল পুরী, সিঙ্গারা, চটপটি, ঝালমুড়ি, সহ নানা রকম ফলমূল। ছিলো বসন্তের রকমারি সাজ আর ফাল্গুনী ডেকোরেশনে হলুদিয়া আবেশ। দেশীয় গানের সুরে উপস্থিত সকলের মনে ছিলো বাধ ভাঙ্গা আবেগের কলতান। হাতপাখা, মাটির তৈরি নানা তৈজসপত্র আর ছোট ছোট ব্যানারে ছিলো ফাল্গুনের কথকথা। মাখামুড়ি, মুড়ির ছোলা, পেয়াজু ঝালমুড়ি, পিঠা পায়েশ, নানারকম ফল, চা, মালাই চা, নান খাতাই, মুড়লী, বাতাসা সন্দেশ, হালুয়া, সিংগাড়, সামুচা, পাস্তা নানা রকমারী দেশীয় উপকরনে সয়লাব ছিল ফাল্গুনী বিকেলটি।

পাশাপাশি ছিলো গান, কবিতা, স্মৃতিকথা, রম্যকথা আর বন্ধুদের গল্প-আড্ডা সহ অন্যদের সাথে পারস্পারিক পরিচিতির এক মধুর সময়। অনেকদিন ধরে এমন প্রানখোলা কথোপকথনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রানের আকুতি ছিলো মনের নিবৃত কোনে। কোন সংগঠনের মোড়ক ছাড়া আয়োজনটি ছিলো স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের এক অনিন্দ্য ফাল্গুনী সমাবেশ।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস