বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ | Thursday, July 16, 2026
Homeঅস্ট্রেলিয়াসিডনিতে জালালাবাদ এসোসিয়েশনের বার্ষিক ক্রীড়া ও বনভোজন

সিডনিতে জালালাবাদ এসোসিয়েশনের বার্ষিক ক্রীড়া ও বনভোজন

গত ৭ জানুয়ারী (রবিবার) জালালাবাদ এসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইন্ক্ এর উদ্যোগে সিডনির টেম্পি পার্কে এসোসিয়েশন এর বার্ষিক ক্রীড়া ও বনভোজন সম্পন্ন হইয়াছে । উক্ত অনুষ্ঠানে নিউ সাউথ ওয়েলস রাজ্যে বসবাসরত বিপুল সংখক সিলেটিরা অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বি শ্রদ্বেয় ফকরুদ্দিন চৌধুরী , ডাক্তার আয়াজ চৌধুরী , ইঞ্জিনিয়ার রুহুল হক চৌধুরী, ড: খাইরুল ইসলাম চৌধুরী সহ সিডনিতে বসবাসরতো অনেক ব্যাবসায়ী, রাজনীতিবিদ, ছাত্র, ছাত্রী সহ সিলেটি নতুন প্রজন্মের অনেকেই।

পরিবার , শিশু , কিশোর আর মুরব্বিদের পদ চারণায় টেম্পি পার্ক যেন হয়ে উটেছিলো এক টুকরো ছুট্ট সিলেট| অনুষ্ঠানে উপস্থিত সকলের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন ছিল। মধ্যাহ্ন ভোজ সেরেই সবাই মেতে উঠেন বার্ষিক ক্রীড়া প্রতিযুগিতায়।

ক্রীড়া প্রতিযুগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম চৌধুরী।

ক্রীড়া সম্পাদক সুহেল হোসাইন এর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও পুরুষ্কার বিতরণ করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, ড: খাইরুল চৌধুরী, সহ সভাপতি নানু মিয়া, সহ সভাপতি শামস উদ্দিন লুলু, সাবেক সভাপতি এ কে এম হেলাল, সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল হক চৌধুরী লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান শাহরিয়ার সুমন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস লাবলু, সাংস্কৃতিক সম্পাদক ওবায়দুল হক, গোলাম জাকারিয়া জাকু , সদরুল হক আরিফ, আনিসুল হক রিঙ্কু, জাহেদ আহমেদ ও মৌলানা ফাজিল বারী জসিম ।

সাধারণ সম্পাদক রাসেল আহমেদ সকলের অংশ গ্রহণে ও আর্থিক সহযুগিতায় অনুষ্ঠানটি সফল করে তুলার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সেই সাথে নতুন প্রজন্মের কাছে সিলেটি সংস্কৃতি ও ইতিহ্যকে তুলে ধরার জন্য সকলের প্রতি আহবান জানান।

পরিশেষে সভাপতি মোঃ সাইফুল ইসলাম চৌধুরী বক্তব্যে অনুষ্ঠান পরিচলনা কমিটি ও কার্যকরী কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানান সেই সাথে আগামীতে কমুনিটির সকলের আরও সহযোগিতা এবং সম্পৃক্ততার আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

উৎসব মুখর পরিবেশে সুন্দর একটি দিন উদযাপন করেন কমিউনিটির ছোট বড় সকল সদস্যরা।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস