বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ | Thursday, July 16, 2026
Homeঅস্ট্রেলিয়াসিডনির ইস্টলেকসে মায়া চত্বর আয়োজিত সাহিত্য আড্ডা

সিডনির ইস্টলেকসে মায়া চত্বর আয়োজিত সাহিত্য আড্ডা

সিডনি: সিডনির ইস্টলেকসে গত ১৭ জানুয়ারি (বুধবার) সন্ধ্যায় জমজমাট সাহিত্য আড্ডার আয়োজন করা হয়। মায়া চত্বর সাহিত্য সংগঠনের উদ্যোগে বৃষ্টি ভেজা সন্ধ্যায় জ্যাক মানডি রিজার্ভে অনুষ্ঠিত এ আড্ডায় ছিল লেখক পাঠক পরিচিতি, স্বরচিত কবিতা পাঠ ও সঙ্গীতানুষ্ঠান।

ইস্টলেকস, রোজবেরি ও হিলসডেলে বসবাসরত কবি ও লেখক-পাঠকরা এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বাংলা সাহিত্যে গদ্য ও পদ্যের বিবর্তন, সময়ের সাথে সাথে এর ভাষা, ছন্দ ও রসবোধে যে পরিবর্তন ঘটে তা নিয়ে আলচনা অনুষ্ঠিত হয়। আধুনিক কবিতার উপস্থাপন ভঙ্গি ও ভাষা বৈচিত্র্য নিয়ে আলোচকরা তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। .

বিষয় ভিত্তিক কবিতার আড্ডায় এবারের বিষয় ছিল ‘ভালবাসা’। বিষয়টি নিয়ে অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন প্রফেসর ডঃ আলী কাজী, যাদুশিল্পী ও লেখক আব্দুল জলিল, কবি শাহরিয়ার ইমতিয়াজ আহমেদ ও শাহাদাত রিয়াদ। অনুষ্ঠানে অন্য কবির কবিতা পাঠ করেন লেখক ইসাহাক হাফিজ, তানভীর আহমেদ খান, প্রফেসর ডঃ শামীম রেজা প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হায়দার খান, রাসেল মালিক, কামরুল ইসলাম, কামরুজ্জামান, আবু সুফিয়ান, জাফর আহমেদ সেলিম, সাইফুল ইসলাম প্রমুখ। কবিতা পাঠের ফাঁকে ফাঁকে চলে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। পরে চা চক্রের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস