সিডনি ২০ আগস্ট, ২০২৩: স্থানীয় সময় আজ ২০ অগাস্ট (রবিবার) রাতে গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম সিডনির মিন্টুস্থ বিডি হাব সিডনি পরিদর্শন করেন। এই সময় বিডি হাব সিডনির কার্যনির্বাহী পরিষদ ও সদস্যরা মন্ত্রীকে সাদর অভ্যর্থনা জানান।
বিডি হাব সিডনির সভাপতি আবদুল খান রতন প্রতিষ্ঠানটির সামগ্রিক কার্যক্রম, বাংলাদেশের শহীদ,স্বাধীনতা ও বিজয় দিবস সহ জাতীয় দিবসগুলি উযযাপনের পাশাপাশি চাঁদ রাত মেলা সহ দেশীয় সংস্কৃতির প্রচার ও প্রসারে জন্মলগ্ন থেকে যে ভুমিকা রেখে আসছে তার বিশদ ব্যাখ্যা করেন।
মন্ত্রী মহোদয় তাদের এই মহতী উদ্যোগের প্রশংসা করে নুতন প্রজন্মের কাছে আমাদের মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস সহ বাংলা ভাষা ও সংস্কৃতি প্রসারে ভবিষ্যতে বিডি হাব সিডনি আরও গৌরবময় ভুমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

