স্থানীয় সময় ২৫ মে (বুধবার) সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া সিডনিতে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের সৌজন্যে এক সম্বর্ধনা সভার আয়োজন করে।


ধানসিঁড়ি রেষ্টুরেন্টের ফাংশন রুমে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ সিডনি, স্বেচ্ছ্বাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ।
অস্ট্রেলিয়ার কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন সংগঠনের সভাপতিঃ ড. সিরাজুল হক, সাধারণ সম্পাদক প্রদ্যুৎ সিং চুন্নু। সভায় বক্তারা প্রধান অতিথির বর্নাঢ্য রাজনৈতিক জীবন, বাংলাদেশের উন্নয়ন ও বাংলাদেশের ভবিষৎ দিক নির্দশনা নিয়ে বক্তব্য রাখেন।

পঙ্কজ দেবনাথ তাঁর বক্তব্যে এই আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর অবদান ও ভবিষৎ বাংলাদেশের রুপরেখা তুলে ধরেন। তিনি দ্যর্থহীন কন্ঠে জননেত্রী শেখ হাসিনার অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্ব ও আমৃত্যু দেশ সেবার আশাবাদ ব্যক্ত করেন। সভাপতিঃ ড. সিরাজুল হক সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

