বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ | Thursday, July 16, 2026
Homeঅস্ট্রেলিয়াসিডনিতে বিজয় দিবস ব্যাডমিন্টন প্রতিযোগিতার গ্রান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সিডনিতে বিজয় দিবস ব্যাডমিন্টন প্রতিযোগিতার গ্রান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিদেশবাংলা রিপোর্ট: স্থানীয় সময় ২৭ মার্চ (রোববার) সন্ধ্যায় সিডনির লাকেম্বা পেরি পার্কের ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ ব্যাডমিন্টন প্লেয়ার্স এসোসিয়েশন এর উদ্যোগে ১৩তম মহান বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২ এর গ্রান্ড ফাইনাল খেলা ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশি ব্যাডমিন্টন প্লেয়ার্স অ্যাসোসিয়েশন সিডনির সভাপতি শামীম হোসাইন এবং সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, ১৩তম মহান বিজয় দিবস ব্যাডমিন্টন প্রতিযোগিতায় এবছর মোট বত্রিশটি দল নিবন্ধন করে এবং ২০শে আনুষ্ঠানিকভাবে খেলা শুরু হয়। টানা এক সপ্তাহ খেলার পর সেমি ফাইনালে রবিন-শাহেদ, ওয়াসেল-নবীন কে হারিয়ে রাকেশ এবং আরাফাত জুটি এবং রেজা এবং রিফাত জুটি ফাইনালে আসে। ফাইনাল খেলায় রাকেশ-আরাফাত জুটিকে হারিয়ে রেজা-রাহাত জুটি চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় দর্শক হিসেবে উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী খেলোয়াড়দের পরিবার, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবন্দসহ অন্যান্য অতিবৃন্দ।

খেলার পর বনার্ঢ্য আয়োজনে পুরস্কার বিতরণ ও নৈশভোজের আয়োজন করা হয়। এসোসিয়েশন সভাপতি শামীম হোসাইন সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর কার্ল সালেহ , মাসুদ চৌধুরী, ইব্রাহিম খলিল মাসুদ, অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি মোহাম্মাদ আব্দুল মতিন, প্রচার এ প্রকাশনা সম্পাদক হাজী মোঃ দেলোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন জিল্লুর রাশিদ ভূইয়াঁ, বীর মুক্তিযুদ্ধ হেলালুদ্দীন, কৃষিবিদ গোলাম মুস্তাফা, বিডি হাবের সাধারণ সম্পাদক আব্দুল খান রতন, শওকত প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সকল স্পনসর এবং খোলোয়াড়বৃন্দ।

আয়োজক সংগঠন বাংলাদেশি ব্যাডমিন্টন প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, আগামীতে আরও আকর্ষণীয়ভাবে বিজয় দিবস ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হবে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস