বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ | Thursday, July 16, 2026
Homeঅস্ট্রেলিয়াবিএনপি অস্ট্রেলিয়ার আয়োজনে সিডনিতে বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপিত

বিএনপি অস্ট্রেলিয়ার আয়োজনে সিডনিতে বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপিত

বিদেশবাংলা রিপোর্টঃ বাংলাদেশের মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অস্ট্রেলিয়া শাখা এক আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় সময় ২৭ মার্চ (রোববার) সন্ধ্যায় ব্যস্ততম নগরী সিডনির লাকেম্বাস্থ লাইব্রেরি হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কানায় কানায় পূর্ণ এই হলে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া প্রবাসি সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ এবং বিএনপি, যুবদলসহ সহযোগী অঙ্গ সংগঠনের সদস্যবৃন্দ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুল হক জর্জের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল মাধ্যমে অংশ নিয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীর।

রাশেদুল হকের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অস্ট্রেলিয়ার সাবেক সিনেটর লি রিনিন, এমপি ও শ্যাডো মিনিস্টার টনি বার্ক, এডাম ব্যান্ট এমপি, সিনেটর জেনেট রাইস, সিনেটর মেহরিন ফারুকী, এমপি ডেভিড শোবিজ ও সোফি কটসিস এমপি৷

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় আসলে মানুষ নির্ভয়ে বসবাস করতে পারবে৷ জনপ্রতিনিধিত্বশীল সংসদ হবে এবং সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা হবে৷ তিনি বাংলাদেশকে পুনর্গঠন করতে নিজের পরিকল্পনা ও তার পিতা, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কর্মপদ্ধতি ও দেখানো পথের কথা উল্লেখ করেন৷ তারেক রহমান সকল শ্রেণী ও পেশার কথা উল্লেখ করে বলেন, বিএনপি ক্ষমতায় আসলে রাষ্ট্র পরিচালনায় সবাইকে সম্পৃক্ত করবে এবং যুবসমাজের জন্য কর্মমুখী শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে৷

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস