মোহাম্মদ আব্দুল মতিন: ৩০ জানুয়ারি (রোববার) সিডনির উত্তর প্যারামাট্টায় পেনাল্ট হিলস রোডের একটি অ্যাপার্টমেন্টের বাথটাব থেকে উদ্ধার করা বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী আরনিমা হায়াতের (১৯) মৃতদেহ। পাকিস্তানি বংশোদ্ভূত ২১ বছর বয়সী মিরাজ জাফর আরনিমাকে নৃশংসভাবে হত্যার পর খুনের আলামত ধ্বংস করতে মৃত দেহটি রাসায়নিক দ্রব্য হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে ডুবিয়ে রেখেছিল। যার ফলে আরনিমার সমস্ত শরীর ঝলসে যায়। সমস্ত শরীর ঝলসে যাওয়ায় শেষবারের মত মেয়ের সুন্দর মুখটি দেখতে পারেননি তার পিতা-মাতা। অনিয়ন্ত্রিত শোকে ভেঙে পড়েন নির্যাতিতা নিহত আমিনা হায়াতের বাবা-মা আবু হায়াত (৪১) ও মাহাফুজা আক্তার (৩৯)। তাঁর মৃত্যুর পর বাংলাদেশি কমিউনিটিতে শোঁকের ছায়া নেমে আসে।


এই নৃশংস হত্যার ঘটনার প্রতিবাদে গত ২৬ মার্চ (শনিবার) দুপুরে সিডনির ল্যাকাম্বাস্থ রেলওয়ে প্যারেডে মানববন্ধন করেছে সর্বস্তরের সিডনি প্রবাসীরা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে খুনীর দৃষ্টান্ত মূলক শাস্তি এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি জাতে না ঘটে তার আহ্বান জানান।


সুলতানা আক্তার ময়নার ব্যবস্থাপনায় মানববন্ধনে বক্তব্য রাখেন টনিবার্ক এমপি, সফি কসটিটস এমপি, ডা: সিরাজুল ইসলাম, কার্ল সালেহ, আরমিনার ম্যারিকভিল প্রাইমারী স্কুলের শিক্ষক ভিবি, কাউন্সিলর সাবরিন ফারুকী, ফারুক হান্নান, এনামুল হক, আরমিনা হকের পিতা আবু হায়াত ও মা মাহফুজা আক্তার। এই মানব মানববন্ধনে নারী, শিশুসহ কমিউনিটির সর্বস্তরের প্রবাসীরা অংশগ্রহণ করেন।

