আগামী ২০ মার্চ (রবিবার) একুশে একাডেমী আয়োজিত সিডনির এশফীল্ড পার্ক শহীদ মিনার চত্বরের একুশে বইমেলায় থাকছে পেন্সিল অস্ট্রেলিয়ার বইয়ের স্টল। এই স্টলে পেন্সিলরদের প্রকাশিত বই, গানের ক্যাসেট ও সিডি পাওয়া যাবে।
এর পাশাপাশি আয়োজন করা হয়েছে আলোকচিত্র প্রদর্শনীর। গত রবিবার পেন্সিলের আলোকচিত্র শিল্পী এডওয়ার্ড অশোক অধিকারী, বিপুল রয়, শহিদুল আলম বাদল, সরকার কবিরউদ্দিন, মোহাম্মদ মিজানুর রহমান মুকুল, তুমন আহসান ও সাকিনা আক্তার এই উপলক্ষে বিভিন্ন পরিকল্পনা নিয়ে বসেছিল বলে এই প্রতিবেদককে জানান। এই প্রথমবারের মত আলোকচিত্রশিল্পীরা তাদের চোখে দেখা বাংলাদেশকে তুলে ধরবেন।
পেন্সিল অস্ট্রেলিয়ার স্টলে বই কিংবা গানের সিডি দেবার জন্য আগ্রহীরা ০৪৫৮৮২১১১৩ এই নম্বরে পেন্সিল অস্ট্রেলিয়া এডমিন প্যানেলের সাথে যোগাযোগ করতে পারেন।

