অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের তত্বাবধানে এএমডব্লিও হাফিযিয়্যাহ মাদ্রাসায় “হিফযুল কুরআন” পাঠদান কার্যক্রম শুরু করেছে। এই উপলক্ষে গত ২৭ ফেব্রুয়ারি (রবিবার) মাদ্রাসার ওপেনিং ডে’তে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের অভিভাবকরা প্রয়োজনীয় তথ্য জেনে তাদের ছেলেদের মাদ্রাসায় ভর্তি করান। ঐদিন সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রয়োজনীয় তথ্য প্রদান করেন এএমডব্লিওসি ইসলামিক সেন্টারের পেশ ইমাম ও মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা হাফেজ আবদুল হাদী তানভীর এবং মাদ্রাসার প্রিন্সিপাল গোলাম মোস্তফা।

মাদ্রাসার ওপেনিং ডে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষকদ্বয় হাফেজ তাহসিন, হাফেজ তাহজিব, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মোহাম্মদ ইব্রাহিম খলিল মাসুদ, এএমডব্লিওসি এর সভাপতি ড. আনিছুল আফছার, সাধারন সম্পাদক সাদেকুর খান মুন সহ কমিউনিটির গনমান্য ব্যক্তিবর্গ।
মাদ্রাসা কমিটি জানান, মাদ্রাসার ক্লাশ শুরু হবে আগামী ৮ মার্চ থেকে। সাধারন ছাত্রদের সুবিধার বিবেচনায় মাদ্রাসায় দু’টি সেশনে ক্লাশ চালু করা হয়েছে। কর্মদিবস মঙ্গলবার থেকে শুক্রবার বিকাল ৫ টা থেকে ৮ টা পর্যন্ত এবং শনিবার ও রবিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাশ চলবে।

মাদ্রাসার প্রিন্সিপাল জানান, এই বৎসর শুধুমাত্র ছাত্রদের ভর্তি করা হবে। তবে ভবিষ্যতে অভিজ্ঞ মহিলা হাফেজার মাধ্যমে ছাত্রীদেরও ভর্তির পরিকল্পনা রয়েছে। ছাত্ররা যে কোন বয়স এবং যে কোন লেবেল থেকে শুরু করতে পারবে। তিনি আরও ব্যখ্যা করে বলেন, কোন ছাত্র কোরআন শরীফ না পড়তে পারলেও ইচ্ছা করলে নাজরাতুল কোরআন (Beginner) থেকে শুরু করতে পারবে। পাশাপাশি কোর্সটি হবে ইনসেনটিভ কোর্স যা অতি দ্রুত সময়ে কোরআনে হাফেজ হতে পারবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
যে কোন তথ্যের জন্য যোগাযোগ করা যাবে, হাফেজ মাওলানা আবদুল হাদী তানভীর ০৪৫০৪২৫০৪৬ ও গোলাম মোস্তফা ০৪০১১৩৯১১০, ড. আনিছুল আফছার ০৪০২৩৯৮৪১৯ ও সাদিকুর খান মুন ০৪১৫৩৫২০৮২। এছাড়াও অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের তত্বাবধানে নিজস্ব ভবনে প্রতি রবিবার সকাল ৯টা থেকে ১১.৩০ টা পর্যন্ত সানডে মাদ্রাসায় প্রায় শতাধিক শিক্ষার্থী পড়াশুনা করছে।

এএমডব্লিওসি বিভিন্ন ইসলামিক কার্যক্রম দীর্ঘদিন দক্ষতার সম্পন্ন করে আসছে। বিশেষ করে মাসিক ইসলামিক প্রোগ্রাম, মহিলাদের ইসলামী শিক্ষা কোর্স, বয়স্কদের আরবী শিক্ষার ব্যবস্থা, নবীন ছাত্রদের জন্য মাসিক প্রোগ্রাম, দুই ঈদের জামাত, তারাবীহ্, সহীহ কোরবানীর ব্যবস্থা, বিভিন্ন দূযোর্গ সময়ে সহায়তা, হাসপাতালে হুইল চেয়ার সহ বিভিন্ন কার্যক্রম অন্যতম। ভবিষ্যতে কমিউনিটির ইসলামী জীবন যাপনে আরও কার্যক্রম করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের সভাপতি ড. আনিছুল আফছার ও সাধারন সম্পাদক সাদিকুর খান মুন।

