বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ | Thursday, July 16, 2026
Homeঅস্ট্রেলিয়াসিডনির বারডিয়া বাংলা স্কুলে শহীদ দিবস পালন

সিডনির বারডিয়া বাংলা স্কুলে শহীদ দিবস পালন

অস্ট্রেলিয়ার সিডনিতে বারডিয়া বাংলা স্কুল আজ ১৮ ফেব্রুয়ারি (রবিবার) শহীদ দিবস (আন্তর্জাতিক মাতৃভাষা দিবস) পালন করে। প্রভাত ফেরীর মাধ্যমে একুশের এ আয়োজনের সূচনা ঘটে। স্কুলের শিক্ষার্থীরা তাদের তৈরি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি শহীদ মিনার এঁকে ও অমর একুশের গান গেয়ে দিবসটি উদযাপন করে।

এক সংক্ষিপ্ত আলোচনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সার্বজনীনতা ও প্রয়োজনীয়তার উপর আলোকপাত করা হয়। অনুষ্ঠানের অভিভাবক, অতিথি, শিক্ষার্থী, শিক্ষক এবং বিদ্যালয়ের কার্যনির্বাহী সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস