মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ | Tuesday, July 28, 2026
Homeঅস্ট্রেলিয়াসিডনিতে ‘৩৬ জুলাই’ পালন করবে জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়া

সিডনিতে ‘৩৬ জুলাই’ পালন করবে জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়া

বিদেশ বাংলা । সিডনি, অস্ট্রেলিয়া
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬
অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের অংশগ্রহণে ‘৩৬ জুলাই’ উপলক্ষে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করেছে জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়া। আগামী ৫ আগস্ট (বুধবার) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত সিডনির লাকেম্বায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি সর্বদলীয় ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণমূলক আয়োজন। কর্মসূচিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাট্য পরিবেশনা, কবিতা আবৃত্তি, স্মারক (স্যুভেনিয়ার) প্রকাশ, জুলাইভিত্তিক প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শনীসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এছাড়া জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট পরিচিত ব্যক্তিত্ব, বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি ও শিল্পীদের উপস্থিতির কথা জানিয়েছেন আয়োজকরা।

জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়ার পক্ষ থেকে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষকে অনুষ্ঠানে অংশ নেওয়ার আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের ভাষ্য, “জুলাই কারও একার নয়, জুলাই কোনো দলের নয়। জুলাইয়ের চেতনা একদিনে বাস্তবায়িত হওয়ার বিষয় নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা বাস্তবায়নে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। জুলাই উদযাপনের মাধ্যমে সেই প্রত্যাশার কথাও সরকারকে স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন।”

তাদের মতে, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের অংশগ্রহণে এ ধরনের উদ্যোগ শুধু জুলাইয়ের স্মৃতিকে সংরক্ষণই করবে না, বরং নতুন প্রজন্মের কাছে এর তাৎপর্য ও প্রাসঙ্গিকতা তুলে ধরতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়া টিম আশা প্রকাশ করেছে, এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সচেতনতা ও ইতিবাচক অংশগ্রহণের বার্তা আরও শক্তিশালী করবে।

ছবি: জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়া
তথ্যসূত্র: টিম প্রেস (বাংলাদেশি অস্ট্রেলিয়ান জার্নালিস্টস গ্রুপ)

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস