বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ | Thursday, July 16, 2026
Homeঅস্ট্রেলিয়াসিডনিতে আটানব্বই এইচএসসি শিক্ষার্থীদের মিলনমেলায় ফিরে এলো প্রাণের ছোঁয়া

সিডনিতে আটানব্বই এইচএসসি শিক্ষার্থীদের মিলনমেলায় ফিরে এলো প্রাণের ছোঁয়া

শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে।
বলিলাম: ‘একদিন এমন সময় আবার আসিও তুমি আসিবার ইচ্ছা যদি হয়! পঁচিশ বছর পরে।’
এমনই পঁচিশ বছর আগে ১৯৯৮ সালে বাংলাদেশের সকল শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি সম্পন্ন করা শতাধিক শিক্ষার্থী এবং তাদের পরিবার পরিজন নিয়ে ১৯৯৮ অস্ট্রেলিয়ার উদ্যোগে গত ১৮ই নভেম্বর (শনিবার) অস্ট্রেলিয়ার লিভারপুলের স্কাই ভিউ রিসেপশন সেন্টারে মহাড়ম্বরে আয়োজিত হয়, পঁচিশ বছর পূর্তির এক বর্ণাঢ্য আয়োজন।

১৯৯৮ অস্ট্রেলিয়া মূলত বাংলাদেশের ৯৬-৯৮ শিক্ষাবর্ষে এসএসসি এবং এইচএসসি সম্পন্ন করা এবং বর্তমানে অস্ট্রেলিয়াতে বসবাস করা শিক্ষার্থীদের নিয়ে একটি ব্যাচ ভিত্তিক ফেইসবুক গ্রুপ। ২০১৬ সালে অস্ট্রেলিয়ায় বসবাসরত নিজের ব্যাচের বন্ধুদের সাথে যোগাযোগ রক্ষা এবং বন্ধুত্বের বন্ধন দৃঢ় করবার লক্ষ্যে মোহাম্মদ আরিফুল ইসলামের উদ্যোগে এই গ্রুপটি প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এই গ্রূপের সদস্য সংখ্যা ৪৭০ ছাড়িয়ে গেছে।
মারজান এলিজা ও কাজী ইসলামের সাবলীল উপস্থাপনা ও শাহরিয়ারের তত্ত্বাবধানে ল্যান্ড ওনার স্টেটমেন্ট ও বাংলাদেশ-অস্ট্রেলিয়া এ দু’দেশের জাতীয় সংগীত এর মধ্যে দিয়ে বিকেল ৬:৩০ মিনিটে অনুষ্ঠানটি শুরু হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন গ্রূপটির প্রতিষ্ঠাতা আরিফ ইসলাম, এরপর গ্রূপটির ইতিহাসের উপর আলোকপাত করেন কাজী ইসলাম। গ্রূপে আগত সকল বন্ধুদের সুদূর বাংলাদেশ থেকে আনা উপহার প্রদানের মধ্যে দিয়ে স্বাগত জানানো হয়। উপহার প্রদানে অংশ গ্রহণ করেন গ্রূপের বন্ধু এবং মডারেটর প্যানেলের সদস্য শাহরিয়ার, তালহা, মিলি, আরিফ, তান্নু, আজিবুর, সোহেল, রেমু, আজাদ, জেরীন, ওয়াসিম সহ আরো অনেকে।
এরপর বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনে ডুয়েট সঙ্গীত পরিবেশন করেন গ্রূপের বন্ধু ফারহানা রুমি ও তালহা, হুমায়রা হকের একক নৃত্য ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

রিয়ানা আহমেদ এবং তাহিয়া তালহা এই দুই ক্ষুদে শিল্পীর নৃত্য পরিবেশনা ছিল অনবদ্য। এছাড়াও তালহা, নিশি এবং গিয়াসের একক পরিবেশনায় নব্বইয়ের দশকের জনপ্রিয় গানের মধ্যে দিয়ে তৈরী হয় এক নস্টালজিক আমেজ। নামাজের বিরতির পর একক সংগীত পরিবেশনা করেন শামীম। এরপর জেরীন আফরীন আবৃত্তি করেন জীবনানন্দ দাশের, ‘পঁচিশ বছর পরে’ কবিতাটি। গিয়াসের কমেডির পরপরই জাকজমক পূর্ণ ফ্যাশন শো উপস্থান করেন হুমায়রা, ইমা, মিলি, ফারাহ, চুমকি, পিঙ্কি, রুমি এবং স্বাতী। এরপর হুমায়রার একক নৃত্যের পরে মেয়েদের দলীয় নৃত্যে অংশ গ্রহণ করেন সূচনা, মিলি ফারাহ এবং ইমা।
এরপর উপহার প্রদান, দলীয় ছবি তোলা এবং কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় সাংস্কৃতিক সন্ধ্যার প্রথম আয়োজন।

৩৫ মিনিটের রাত্রির খাবার বিরতির পর শুরু হয় ৯৬৯৮ অস্ট্রেলিয়ার আয়োজিত রজতজয়ন্তী উৎসবের মূল আকর্ষণ ব্যান্ড শো। ব্যান্ডশো তে অংশ নেন গ্রুপের বন্ধু আবু আলম ও তার দল। সাথে ছিলেন গ্রুপের বন্ধু ও জনপ্রিয় গিটারিস্ট তানভীর হাওলাদার।

অনুষ্ঠানের শেষ মুহূর্তে পারফর্মার ও সহযোগীদের হাতে গ্রুপের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন আরিফ ইসলাম, আবু আলম ও আজিবুর। গ্রূপের জন্মলগ্ন থেকে আজ অবধি গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ, গ্রূপের পক্ষ থেকে সারপ্রাইজ গিফট প্রদানের মাধ্যমে গ্রূপের প্রতিষ্ঠাতা আরিফ ইসলামকে সম্মানিত করা হয়। অর্গানাইজিং কমিটির সাথে পরিচয়, সকল সদস্য ও স্পন্সরদের ধন্যবাদ জ্ঞাপন, র‍‍্যাফল ড্র এবং বন্ধুদের সবাই মিলে গান, নাচ ও আনন্দ উৎযাপনের মধ্যে দিয়ে সমাপ্তি হয় ৯৬৯৮ অস্ট্রেলিয়ার সিলভার জুবলীর বর্ণাঢ্য আয়োজনের।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস