সিডনি ২২ আগস্ট, ২০২৩: অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার ইনকর্পোরেটেড এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ সেপ্টেম্বর (রবিবার) সকাল ৯ টায় তাদের মিন্টুস্থ নিজস্ব ভবন ১৩-১৭ ঈগল ভিউ রোডে অনুষ্ঠিত হবে। এই বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২৫ এর জন্য একটি নতুন কার্যনির্বাহী কমিটিও নির্বাচন করা হবে।
অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সাধারন সম্পাদক সাদিকুর খান মুন স্বাক্ষরিত চিঠিতে জানানো হয় যে,(এজিএম) বিজ্ঞপ্তির জন্য শুধুমাত্র ইলেকট্রনিক যোগাযোগ (ইমেইল) ব্যবহার করা হয়েছে। ডাকযোগে কোনো চিঠি পাঠানো হবে না। শুধুমাত্র সেন্টারটির আজীবন সদস্যদের এজিএমে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং শুধুমাত্র আজীবন সদস্যদের ভোটাধিকার রয়েছে।
চিঠিতে আরও জানানো হয় যে, কোনো কারণে এজিএম এ উপস্থিত হতে না পারলে প্রক্সি ফর্ম পূরণ করে ১০ সেপ্টেম্বর সকাল ৯ টার আগে ইমেলে সাদিকুর খান মুন বা কোনো নির্বাহী কমিটির সদস্যের কাছে হস্তান্তর করা যাবে।
এজিএম বা আজীবন সদস্য পদ সম্পর্কে যে কোনো অনুসন্ধানের জন্য সাদিকুর খান মুন এর সাথে ০৪১৫ ৩৫২ ০৮২ যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

