বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ | Thursday, July 16, 2026
Homeঅস্ট্রেলিয়াশেখ রাসেল দিবসের অনুষ্ঠানে যোগ দিল ক্যাম্বেলটাউন বাংলা স্কুল

শেখ রাসেল দিবসের অনুষ্ঠানে যোগ দিল ক্যাম্বেলটাউন বাংলা স্কুল

কাজী আশফাক রহমান: রাসেল সময়ের কাছে বন্দী এক শিশুর নাম, যার জন্মদিন আসে কিন্তু তাঁর বয়স বাঁধা আছে কালের নিষ্ঠুর ফ্রেমে। ফুটে ওঠার আগেই নির্মমতার শিকার হয়ে ঝরে যাওয়া শেখ রাসেল বেঁচে থাকলে তাঁর সতীর্থদের সাথে আজ ১৮ই অক্টোবর ৬০ বছরে পদার্পণ করতেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ কনসুলেট অফিস, সিডনি আয়োজিত শেখ রাসেল দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে ক্যাম্বেলটাউন বাংলা স্কুল তাঁর প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।বাংলা স্কুলের পক্ষে অর্ণা পাল, নুসাইবা হক, নাসভা হক ও অনিরুদ্ধ পাল কবিতা পড়ে ও গান গেয়ে শেখ রাসেলের দীপ্তিময় ক্ষুদ্র জীবনের প্রতি সম্মান জানায়। অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ছাড়াও অনান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের সব অর্জন আর গৌরবগাথার মত কষ্ট ও বেদনাকেও বিশ্বাসে মননে ধারণ করা ক্যাম্বেলটাউন বাংলা স্কুল ধর্ম বর্ণ নির্বিশেষে সব বাংলা ভাষাভাষীদের প্রতি রবিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত উন্মুক্ত থাকে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস