গত ২৭ মার্চ (সোমবার) বিকাল ৬ টায় বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়া মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্হানীয় ল্যাকেম্বাস্হ ধানসিঁডি রেস্টুরেন্টে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়ার সংগ্রামী সভাপতি ড. মোঃ সিরাজুল হক ও সঞ্চালনা করেন যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল খান রতন।
প্রধান অতিথি ছিলেন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষক বঙ্গবন্ধু পরিষদ সিডনি অস্ট্রেলিয়ার সভাপতি ড. মাসুদুল হক ও বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ডঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে ভারপ্রপত সাধারন সম্পাদক মেহেদী হাসান কচি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার এবং স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের প্রতি সমবেদনা জানান এবং অনুষ্ঠানে আগত সকল অতিথিদের ধন্যবাদ জানান ।
সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা ও রমজানের মাহাত্ব দানের নিমিত্তে মহান রাব্বুল আলামিন আল্লাহপাকের দরবারে দোয়া চেয়ে দোয়া পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হাবীব হাসান টুলু।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার, স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ ও প্রয়াত সাধারন সম্পাদক পি এস চুন্নুর স্মরনে এক মিনিট নিরবতা পালন করে সভাপতির অনুমতিক্রমে অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতি তাঁদের বক্তব্যে বঙ্গবন্ধুর অবদান ও বলিষ্ঠ নেতৃত্ব, স্বাধীনতার প্রেক্ষাপট ও সকল মুক্তিকামী জনসাধারণের অবদান তুলে ধরেন ও সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কথা তুলে ধরেন ও গুণকীর্তন করেন। অন্যান্য বক্তাগণ তাঁদের বক্তব্যে বঙ্গবন্ধু, জননেত্রী শেখ হাসিনা, স্বাধীনতা যুদ্ধের চেতনা ও মুক্তিযুদ্ধাদের অবদানের কথা তুলে ধরেন।
বক্তব্য রাখেন, ওয়েস্টার্ন সিডনী ইউনিভার্সিটির প্রাক্তন অধ্যাপক এবং বাংলাদেশ আওয়ামীলীগ (সিডনী) সভাপতি ডঃ মাসুদুর রহমান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ডঃ প্রদীপ রায়হান, অস্ট্রেলিয়া আওয়ামীলীগের সহসভাপতি মুস্তাফিজুর রহমান রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুস শাকুর, মোসলেউর রহমান খুশবু, অস্ট্রেলিয়া আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান লিকু, বাংলাদেশ আওয়ামীলীগ সিডনীর সহসভাপতি অ্যাডভোকেট আরিফুর রহমান, আওয়ামীলীগ নেতা ইমামুল হক,বাংলাদেশ ছাত্রলীগ অস্ট্রেলিয়ার সভাপতি আমিনুলইসলাম রুবেল, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ফাহাদ আসগর ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মুস্তাফিজুর তালুকদার মঞ্জু প্রমুখ।
সভায় উপস্হিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়া, বাংলাদেশ আওয়ামী লীগ সিডনি অস্ট্রেলিয়া, বাংলাদেশ আওয়ামী মহিলা লীগ, অস্ট্রেলিয়া, বাংলাদেশ যুবলীগ অস্ট্রেলিয়া, বাংলাদেশ স্বেচছাসেবক লীগ অস্ট্রেলিয়া, বাংলাদেশ ছাত্রলীগ, অস্ট্রেলিয়া সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবর্গ এবং আওয়ামী প্রেমী ব্যক্তিবর্গ। পরিশেষে সকলকে ধন্যবাদ ও কৃতঙ্গতা জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি করেন সভাপতি ড. মোঃ সিরাজুল হক।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, কোষাধ্যক্ষ এইচ এম লাবু।







