বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ | Thursday, July 16, 2026
Homeঅস্ট্রেলিয়াবঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া আয়োজিত জাতীয় শোক দিবস ২০২২

বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া আয়োজিত জাতীয় শোক দিবস ২০২২

গত ১৩ই অগাস্ট ২০২২ বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া প্রতি বছরের ধারাবাহিকতায় এবারেও সিডনির মিন্টোর রণ মোর কমিউনিটি হলে শ্রদ্ধার সাথে পালন করলো জাতীয় শোক দিবস ২০২২। সংগঠনের সভাপতি ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক, ড. প্রদীপ রায়হান এর সঞ্চালনায় এবারের শোক সভায় প্রধান অতিথি ছিলেন অস্ট্রেলিয়াতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত, জনাব সুফিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত কনসাল জেনারেল জনাব মোঃ শাখাওয়াৎ হোসেন। অনুষ্ঠানে কি নোট স্পীকার বা প্রধান বক্তা ছিলেন ম্যাকুরি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন ডিন এমিরিটাস প্রফেসর ড. রফিকুল ইসলাম। মূল আলোচক ছিলেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি, ড. সিরাজুল হক, বঙ্গবন্ধু পরিষদের প্রাক্তন সভাপতি, ড. রতন কুন্ডু, কৃষিবিদ ড. নিজাম উদ্দিন আহমেদ, বীর মুক্তিযাদ্ধা মোঃ শাহাদৎ হোসেন, বঙ্গবন্ধু পরিষদের প্রাক্তন সভাপতি বীর মুক্তিযাদ্ধা জনাব ওসমান গনি, কাউন্সিলর মাসুদ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হওয়ার পর ১৫ ই আগস্ট নিহতদের আত্মার উদ্দেশ্যে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পবিত্র কোরান থেকে পাঠকরেন জনাব কৃষিবিদ নজরুল ইসলাম ও গীতা পাঠ করেণ শ্রীহারাণ সরকার, ত্রিপিটক থেকে পাঠ করেন জিনাশীষ বড়ুয়া। এরপরে দোয়া পরিচালনা করেন কৃষিবিদ নজরুল ইসলাম।

বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বাণী যথাক্রমে পাঠ করে শোনান সংগঠনের সহ সভাপতি সৈয়দ সিরাজুল ইসলাম ও প্রাক্তন সাধারণ সম্পাদক জনাব রফিক উদ্দিন।

প্রধান বক্তা এমিরিটাস প্রফেসর ড. রফিকুল ইসলাম বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন, সরকারের আইন প্রণয়ন ও তার বিশ্বায়নের উপরনিবন্ধ পাঠ করেন। এর উপরে আলোচনায় অংশগ্রহণ করেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট আইনজীবী ড. সিরাজুল হক ও অন্যান্য নেতৃবৃন্দ। কনসাল জেনারেল শাখাওয়াৎ হোসেন। তাঁর বক্তব্যে অগাস্ট ট্রাজেডির সবার রুহের মাগফেরাত কামনা করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সবাইকে দেশে বিদেশে নিরলস কাজ করার আবেদন জানান। প্রধান অতিথির বক্তব্যে মান্যবর হাইকমিশনার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ওতাঁর তনয়া জননেত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রম ও মেধা দিয়ে দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে যাওয়ার জন্য সাধুবাদ জানান। তাঁর ভিশন ২০৪১ বাস্তবায়নের জন্য প্রবাসী সকলকে আহ্বান জানান। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি তাঁর বক্তব্যশেষ করেন।

সমাপনী বক্তব্যে ড. রফিকুল ইসলাম আগত অতিথিদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি এই অনুষ্ঠানের সংগঠনের সব সদস্য, উপস্থিত আগত অতিথিবৃন্দ ও নেপথ্যে থেকে যাঁরা সাহায্য করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। এরপর তিনিঅষ্ট্রেলিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পি এস চুন্নু, মহিলা আওয়ামীলীগের সভাপতি, বিলকিস জাহান, বঙ্গবন্ধু পরিষদের মোঃ আব্দুস সিদ্দিক, নজরুল ইসলাম, মোঃ শাহজাহান, জিনাশীষ বড়ুয়া ও অন্যান্য শুভাখাঙ্খী, সিডনির অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, কলা কুশলী ও আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবাইকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এরপরে সাংস্কৃতিক সম্পাদক মিসেস ফারিয়া ইসলামের সঞ্চালনায় বঙ্গবন্ধু ও বাংলাদেশের উপর কবিতা আবৃত্তি করেন যথাক্রমে মোস্তাক আহমেদ ও পূরবী বড়ুয়া। বঙ্গবন্ধুকে নিয়ে ও দেশের গান পরিবেশন করেন সাংস্কৃতিক সম্পাদক, ফারিয়া আহমেদ, নিলুফা ইয়াসমিন, ও লামিয়া আহমেদ। তবলায় ও গীটারে সংগত দেন যথাক্রমে বিজয় সাহা ও উমা শংকর বড়ুয়া।

অনুষ্ঠানকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য হল ভাড়া স্পন্সর করেছেন ডাঃ বজলুর রহমান, প্রোজেক্টার দিয়েছেন মোঃ সাদেক হোসেন, প্রোজেক্টার স্ক্রীন দিয়ে সাহায্য করেছেন ইন্জিনীয়ার মনির, সার্বিকভাবে সহযোগীতা করেছেন আব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন, মালিক সাফি জাকি, মুস্তাফিজ তালুকদার, ড. রন্জনা সরকার, মিলি ইসলামসহ আরো অনেকে। সভাপতি সবাইকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস