বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ | Thursday, July 16, 2026
Homeঅস্ট্রেলিয়াক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল আয়োজিত নমিনেট সিটিজেন অব দ্য ইয়ার সম্মানে ভূষিত আব্দুস...

ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল আয়োজিত নমিনেট সিটিজেন অব দ্য ইয়ার সম্মানে ভূষিত আব্দুস সোবহান

সিডনিতে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল আয়োজিত “সিটিজেন অব দ্য ইয়ার” ক্যাটাগরিতে সার্টিফিকেট অফ নমিনেশন সম্মানে ভূষিত হয়েছেন প্রবাসী বাংলাদেশী আব্দুস সোবহান। আজ ২৬ জানুয়ারি (শুক্রবার) সকালে অস্ট্রেলিয়া ডে উপলক্ষে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল আয়োজিত এক আড়ম্বর অনুষ্ঠানে এই সম্মাননা সার্টিফিকেট তুলে দেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল মেয়র জর্জ গ্রেইস।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুস সোবহান দীর্ঘদিন যাবত ক্যাম্বেলটাউন এলাকায় স্ব পরিবারে বসবাসের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। সদালাপি, মিষ্টভাষী ও পরোপকারী আব্দুস সোবহানের এই সম্মানে আনন্দিত স্থানীয় বাংলাদেশী কমিউনিটি।
নমিনেট সিটিজেন অব দ্য ইয়ার সম্মানে ভূষিত হওয়ার পর দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে আব্দুস সোবহানকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানানো হয়। এই সম্বর্ধনা অনুষ্ঠানে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী, মোঃ শফিকুল আলম, ডঃ রফিক ইসলাম, সাকিনা আক্তার, কামাল পাশা, মো মনিরুজ্জামান, ফারুক এম তালুকদার সহ কমিনিটির বিশিষ্ট ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

আবদুস সোবহানের জন্ম গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ১৯৫৫ সালের নভেম্বরে। তিন ভাই তিন বো নের পরিবারে আবদুস সোবহান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৭- ৭৮ শিক্ষাবর্ষে রসায়ন বিভাগ থেকে উত্তীর্ণ হন। প্রথম কিছুদিন কলেজে শিক্ষকতা তারপর ১৯৮১ থেকে ১৯৯৭ পর্যন্ত গনস্বাস্থ্য ফার্মাসিউটিকেলস এর কোয়ালিটি কন্ট্রোল এন্ড রিসার্চ বিভাগে দীর্ঘ ১৬ বছরের অধিক সময় কেমিষ্ট হিসাবে কর্মরত ছিলেন। পরে বিভাগীয় ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৭ এর শেষের দিকে নিউজিল্যান্ডে ও পরে ২০০১ সালে অষ্ট্রেলিয়ায় বসতি স্থাপন করেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস